Tuesday, May 9, 2017

***(বিভিন্ন রংয়ের পোশাক সম্পর্কিত আলোচনা)***





১। জাফরানী রংয়ের পোশাকঃ আনাস (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, পুরুষদের জাফরানী রংয়ের পোশাক পরিধান করতে নিষেধ করেছেন। [[সহীহ বোখারী: ৫৮৪৬, মুসলিম: ২১০১]]
২। হলুদ রংয়ের পোশাকঃ আলী ইবনু আবূ তলিব (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, পুরুষের জন্য নিষেধ করেছেন (এক প্রকার রেশমী পোশাক) ও মু’আসফার হলুদ রংয়ের পোশাক পরিধান করতে, স্বর্ণের আংটি পরিধান করতে এবং রুকুতে কোরআন পাঠ করতে। [[সহীহ মুসলিম: ২০৭৮]]
৩। সবুজ রংয়ের পোশাকঃ আবূ রিমসাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি একদা আমার পিতার সাথে রাসূল (সা) এর নিকট গেলাম তখন আমি দেখলাম রাসূল (সা) এর গায়ে দুটি সবুজ রংয়ের চাদর দেখেছি। [[সুনান আবূ দাউদ: ৪০৬৫, তিরমিযী, আবূ দাউদ, নাসাঈ]]
৪। কালো রংয়ের পোশাকঃ আয়েশা (রা) হতে বর্ণিত তিনি বলেন, আমি নবী (সা) এর জন্য একটা কালো চাদর রং করে দিলাম তিনি তা পরিধান করলেন। [[সুনান আবূ দাউদ: ৪০৭৪, সহীহ সনদ]]
জাবির (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা) মক্কা বজয়ের সময় কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন [[সহীহ মুসলিম: ১৩৫৯]]
৫। সাদা রংয়ের পোশাকঃ সামূরাহ বিন জুনদুর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, তোমরা সাদা রংয়ের পোশাক ব্যবহার কর কেননা তা অধিক পবিত্র ও উত্তম। 
[[ইবনে মাজাহ: ৩৫৬৭, নাসাঈ: ৫৩২২, মিশকতা: ৪৩৩৭]]

ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, তোমরা সাদা পোশাক পরিধান কর কেননা তা তোমাদের সর্বউত্তম পোশাক, আর তোমাদের মৃতদেরকেও সাদা কাপড়ে কাফন দাউ, আর তোমাদের উত্তম সুরমা হলো ইসমিদ নামক সুরমা, কেননা তা দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের পাপড়িতে চুল গজায়। [[সুনানে আবূ দাউদ: ৪০৬১, সহীহ সনদ]]

No comments:

Post a Comment