
সহীহ্ বুখারী ৪৭৪১ নং হাদিস এর বিস্তারিত আলোচনাঃ
___________________________________
আবু সা'ঈদ খুদরি (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , ক্বিয়ামতের দিন আল্লাহ তা'আলা বলবে, হে আদম! তিনি বলবেন , হে রব! আমার সৌভাগ্য আমি হাজির ৷ তারপর তাকে উচ্চঃস্বরে ডেকে বলা হবে , নিশ্চয় আল্লাহ্ তা'আলা তোমাকে নির্দেশ দিতেছেন যে , তোমার বংশধর থেকে একদল কে বের করে জাহান্নামের দিকে নিয়ে এসো ৷ আদম (আঃ) বলবে , হে রব! জাহান্নামী দলের পরিমান কী ? বলবে প্রতি হাজার থেকে আমার ধারনা যে , বললেন নয়শত নিরানব্বই ৷ এ সময় গর্ভবতী মহিলা গর্ভপাত করবে শিশুরা বৃদ্ধ হয়ে যাবে এবং তুমি মানুষ কে দেখবে মাতাল , অথচ তারা নেশা গ্রস্থ নয় ৷ বস্তুত আল্লাহর শাস্তি কঠিন ৷ [পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এ আয়াতটি পাঠ করলেন] এ কথা লোকদের কাছে ভয়ানক মনে হল , এমন কি চেহারা বিবর্ণ হয়ে গেল ৷ এর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেল , প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন তো ইয়াজুজ মাজূজ থেকে নেয়া হবে এবং তোমাদের মধ্যে থেকে একজন ৷ আবার মানুষদের মধ্যে তোমাদের তুলনা করা হবে , যেমন সাদা গরুর পার্শ্ব মধ্যে একটি কালো পশম অথবা কালো গরুর পার্শ্বে একটি সাদা পশম ৷ আমি অবশ্য আশা রাখি যে , জান্নাতীদের মধ্যে তোমরা হবে এক চতুর্থাংশ ৷ (বারী বলেন) আমরা সবাই খুশিতে বলে উঠলাম ,আল্লাহু আকবার ৷ এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , তোমরা হবে জান্নাতবাসীদের মধ্যে এক তৃতীয়াংশ ৷ আবার বলে উঠলাম আল্লাহু আকবার ৷ তারপর তিনি বললেন তোমরা হবে জান্নাতবাসীদের অর্ধেক ৷ আমরা আবার ও বলে উঠলাম আল্লাহু আকবার ৷৷
No comments:
Post a Comment