
*প্রশ্ন: সালাতে সতর তথা শরীরের কতটুকু ঢাকা আবশ্যক? হাফপ্যান্ট পরিহিত (হাঁটু ঢাকা অবস্থায়) সালাত আদায় করলে তা কি শুদ্ধ হবে?*
উত্তর:
সালাতে পুরুষদের নুন্যতম সতর হল, দু কাধ এবং নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। অর্থাৎ সর্ব নিম্ন এতটুকু ঢাকা থাকা সালাত শুদ্ধ হওয়ার জন্য শর্ত।
আর মহিলাদের জন্য পর পুরুষ দেখার সম্ভাবনা না থাকলে মুখ মণ্ডল ও দু হাতের কব্জি ব্যতিরেকে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢাকা আবশ্যক। আর পর পুরুষ দেখার সম্ভাবনা থাকলে মুখ ও হাতের কব্জিদ্বয়ও ঢাকতে হবে।
সুতরাং কোন পুরুষ যদি একটি গামছা/তোয়ালে দ্বারা তার দু কাঁধ ঢাকে এবং এতটুকু লম্বা হাফপ্যান্ট পরিধান করে যে, তার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে যায় তাহলে তাতে সালাত শুদ্ধ হবে ইনশাআল্লাহ।
তবে একান্ত প্রয়োজন ছাড়া সালাতে এত ছোট পোশাক পরা উচিৎ নয়। বরং সারা শরীর সুন্দরভাবে আবৃত করে এমন শালীন ও রুচি সম্মত জামা-কাপড় পরিধান করাই সালাতের সৌন্দর্য ও আদব। আল্লাহু আলাম।
----------------
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
No comments:
Post a Comment