Saturday, September 8, 2018

শুভ-অশুভ লক্ষণ মানা বা বিশ্বাস করা কুফরী।



Image may contain: text


শুভ-অশুভ লক্ষণ মানা বা বিশ্বাস করা কুফরী। 
সমস্ত প্রকার কুসংস্কারে বিশ্বাস করা বিদ'আত। আর সমস্ত বিদ'আতই পরিত্যায্য।

আমাদের সমাজে হাজারও কুসংস্কারের ছড়া-ছড়ি !
কেউবা মুরুব্বিদের কথামত মানতে বাধ্য, কেউবা পরম ভক্তির সাথে, কেউবা ক্ষতি হবে এটা ভেবে পরম বিশ্বাসের সাথে এ সমস্ত কুসংস্কার মেনে চলে !

কিছু কুসংস্কার -----
★★ হাতে চুড়ি না পরলে স্বামীর হায়াত কাটা যাবে !
★★ সন্ধ্যা হলে রুমে আলো না জ্বালালে রুম থেকে লক্ষ্মী চলে যাবে !
★★ জোড়া শালিক দেখা সৌভাগ্যের লক্ষণ !
★★ গর্ভবতী নারীর সন্ধ্যার পর রুম থেকে বের হলে হাতে করে লৌহদন্ড নিয়ে বের হওয়া !
★★ হাত থেকে কিছু পরে গেলে আত্মীয় আসবে বলে বিশ্বাস করা !
★★ কোন পাথরের ভাল/মন্দ করার ক্ষমতা আছে বলে বিশ্বাস করা ! 
এমন আরও অসংখ্য কুসংস্কার আজ মুসলিম সমাজের আঁনাচে-কাঁনাচে যা অত্যান্ত পরিতাপের বিষয়।

এ সমস্ত কালচারে বিশ্বাস করে হিন্দুরা। যা ওদের দেখা-দেখি মুসলিমরাও বিশ্বাস করে নিয়েছে। 
এসবই করা বা মানা কুফরী।

একমাত্র আল্লাহ্ রব্বুল আল-আমীন ছাড়া বান্দাহর কোন ভাল/মন্দ করার ক্ষমতা অন্য আর কারো নেই। এই বিশ্বাস মনে-প্রাণে না থাকলে প্রতি মূহুর্তে শিরক করবেন। আর শিরকের গোনাহ্ আল্লাহ্ কখনও মাফ করবেন না। তাছাড়া যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দিবেন।
মহান আল্লাহ্ বলেন ----"নিশ্চয়ই আল্লাহ্ তাঁর সাথে কোন কিছু শরিক করলে তাকে ক্ষমা করবেন না। এ ছাড়া অন্যান্য গোনাহ্ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন।"
(সূরা : আন-নিসা, আয়াত : ৪৮)
রাসূলে আকরম (সাঃ) বলেন ---"আমি কি তোমাদের সবচেয়ে বড় পাপ কোনটি, তা বলে দেব না (তিনবার)?
সাহাবীগণ বললেন -- বলুন হে আল্লাহর রাসূল (সাঃ)।
তিনি (সাঃ) বললেন -- আল্লাহর সাথে কাউকে শরিক করা।"
(সহিহ বুখারী ও মুসলিম)

ইয়া আল্লাহ্ ! সমস্তপ্রকার শিরক হতে তোমার কাছে পানাহ্ চাই।
আমীন।।

No comments:

Post a Comment