Tuesday, March 10, 2015

মানুষের সাথে কেমন আচরণ করবেন?

'‎মানুষের সাথে কেমন আচরণ করবেন?
-----------------------------------------
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রা. হতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
:«فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنْ النَّارِ وَيُدْخَلَ الْجَنَّةَ فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ» 
“যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে করতে চায় সে যেন এমন অবস্থায় মৃত্যু বরণ করে যে, সে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং মানুষের সাথে এমন আচরণ করে যে আচরণ সে মানুষের কাছ থেকে পাওয়ার আশা করে।” (সহীহ মুসলিম)
ব্যাখ্যা:
--------
ইমাম মুসলিম রহ. উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন, এটি রাসূল সাল্লালুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি ব্যাপকার্থবোধক অসাধারণ প্রজ্ঞাপূর্ণ বাণী এবং গুরুত্বপূর্ণ মূলনীতি যার প্রতি আমাদের গুরুত্ব দেয়া প্রয়োজন। মানুষের উচিৎ অন্যের সাথে এমন আচরণ না করা যা সে অন্যের নিকট প্রত্যাশা করে না।”
(শরহে নওবী ৬ খণ্ড, ৩১৮ পৃষ্ঠা)
উদাহরণ স্বরূপ, পথ চলতে চলতে যদি কোন নারীর প্রতি দৃষ্টি দিতে চান তবে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি চান আপনার স্ত্রী, মা বোনদের প্রতি অন্য মানুষ তাকিয়ে থাকুক? যদি আপনি তা না চান তবে নিজেকে নিবৃত করুন।
আপনি যদি বিক্রয়ের সময় পন্যের দোষ লুকিয়ে রাখতে চান বা কাউকে ধোকা দিতে চান তবে নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি চান মানুষ আপনার সাথে এমনটি করুক?
www.quransunnah.co‎'

No comments:

Post a Comment