Sunday, March 22, 2015

খাওয়ার পূর্বে হাত ধৌত ও কুলী করা :




আসসালামু আলাইকুম
খাওয়ার পূর্বে হাত ধৌত ও কুলী করা : 
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত; রসূলুল্ল-হ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন : যে ব্যক্তি চায় যে, আল্ল-হ তার ঘরে কল্যাণ বাড়িয়ে দেন, সে যেন খাবারের পূর্বে ও পরে ওযূ করে। 
(ইবনু মাজাহ , বাইহাকী, আত-তারগীব ওয়াত-তারহীব- ৩৬৭ পৃঃ)
রসূলুল্ল-হ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন : খাবার পূর্বে ও পরে ওযূ করা।
(তিরমিযী, আবূ দাঊদ, মিশকাত হাঃ ৪০২৫)
হাদীসের ব্যাখ্যাকারগণ বলেন : এখানে খাওয়ার আগে ও পরে ওযূ করা অর্থ হচ্ছে হাত এবং মুখ ধৌত করা। ওযূর প্রচলিত অর্থ বা নিয়ম পালন করা নয়।
খাবার পূর্বে তা ধৌত করা ইসলামী জীন্নর দৈনন্দিন কর্ম পদ্ধতি। মানুষের হাত কখন কোথায় লাগে তার ইয়ত্তা নেই। যেহেতু হাতের উপর জীবাণু লেগে থাকে এজন্যই শরী‘আতের নির্দেশ হল হাতকে পানি দ্বারা দৌত করা।
এব্যাপারে দ্বিতীয় হুকুম হল, হাত ধোয়ার পর কাপড় দ্বারা পরিষ্কার না করা। কেননা কাপড়ে জীবাণু লেগে থাকলে হতে পারে তা আবার হাতে লেগে যাবে। ‘কানযূল উম্মালে’ তাবারানীর বরাতে ‘আব্দ্ল্লুাহ ইবনু আব্বাস (রাঃ)’র বর্ণনায় আছে, রসূলুল্ল-হ (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেছেন, “খাবার পূর্বে ও পরে হাত মুখ ধোয়া হচেছ দারিদ্র দূরীকরণ এবং নাবীগণের তরীকাহ।” এছাড়াও একথা সুস্পষ্ট যে, পরিষ্কার ও চিকিৎসা নীতির চাহিদাও এটাই যে, খাবার গ্রহণের পূর্বে হাত মুখ ধুলে ভালরূপে পরিষ্কার করে নেয়া। এরপর খাবার থেকে পৃথক হওয়ার পরও ধুয়ে পরিষ্কার করতে হবে। এ নির্দেশ তখনই প্রযোজ্য যখন হাত দ্বারা খাবার গ্রহণ করা হয়। হাত ব্যবহার না হলে এ নির্দেশ প্রযোজ্য নয়। (মারিফুল হাদীস ৬ষ্ঠ খণ্ড মাওঃ মনযূর নু‘মানী (রহ.) ১৭১ পৃঃ)
খাবার খাওয়ার পূর্বে কুলি করা ইসলামী বিধান। সারাদিন হওয়া ও শ্বাস-প্রশ্বাস এর ধুলা, বালি এবং রোগ-জীবাণু (এবৎসং) ভিতরে প্রবেশ করে।
এ অবস্থায় খাবারের লোকমা গ্রহণ করার সময় ঐ জীবাণুগুলোও ভিতরে প্রবেশ করে, অর্থাৎ বাতাসে অসংখ্য ধ্বংসাত্মক রোগ জীবাণূ উড়ে বেড়ায় যা আমরা খালি চোখে দেখতে পাই না অথচ সেই রোগ জীবাণু বাতাসের সাহায্যে আমাদের মুখের মধ্যে করতে থাকে এবং থুথুর সাথে মুখে সংযুক্ত হয়ে যায়। এ জন্যই কুলি করার নির্দেশ দেয়া হয়েছে যাতে মুখ পরিষ্কার হয়ে যায়। সেগুলোকে পরিচ্ছন্ন না করলে রোগ-ব্যাধি সৃষ্টি হয়।
----------
বইঃ ইসলামী তরীক্বায় খাওয়া-দাওয়া ও তার উপকারিতা
সংকলনে : হাফিয মুহাম্মাদ আইয়ূব

No comments:

Post a Comment