Saturday, March 14, 2015

সুস্থ বিবেকবান সকলেই এ ঘৃণিত ও নোংরা কাজকে অপছন্দ করে




* সুস্থ বিবেকবান সকলেই এ ঘৃণিত ও নোংরা কাজকে অপছন্দ করে *
========================================
পৃথিবীর ভাল -মন্দ সকল সুরুচিসম্পন্ন মানুষই এ নাপাক কাজকে অপছন্দ করে। এমনকি যে পুরুষ এ অশ্লীল কাজে লিপ্ত, সেও চায় না যে, তার স্ত্রী, মা -বোন এবং অন্য কোন আত্মীয়ের সাথে এ জঘন্য কাজটি করা হোক। আমার ধারণা, আমাদের সমাজের এমন পুরুষওও থাকতে পারে যে, শত শত মহিলার সাথে ব্যভিচার করেছে। অথচ সে কামনা করে যে, তার স্ত্রীটি ফুলের মত পবিত্র হোক। এ প্রসঙ্গে জনৈক যুবকের সাথে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণটি খুবই সুন্দর। যুবকটি এসেছিল তাঁর নিকট ব্যভিচারের অনুমতি চাওয়ার জন্য।
আবু উমামাআল -বাহেলী (রাযিয়াল্লাহু আনহু) বলেন :"একটি যুবক নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম )আমাকে যেনার অনুমতি দিন। উপস্থিত লোকেরা তার দিকে ছুটে এসে ধমক দিতে শুরু করলো এবং বলতে লাগলো থামো! থামো! কিন্তু নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটিকে লক্ষ্য করে বললেন : কাছে এসো। যুবকটি কাছে এসে বসলো। তখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন : তুমি কি পছন্দ কর তোমার আপন মায়ের সাথে কেউ ব্যভিচার করুক? সে বলল, আল্লাহর কসম! আমি তা পছন্দ করি না। আমাকে আল্লাহ্ আপনার জন্য উৎসর্গ করুক। দুনিয়ার মানুষের চায় না যে তাদের মায়েদের সাথে যেনা করা হোক। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আবার বললেন :তুমি কি পছন্দ কর তোমার আপন কন্যার সাথে কেউ ব্যভিচার করুক? সে বলল, আল্লাহর কসম! আমি তা পছন্দ করি না। আমাকে আল্লাহ্ আপনার জন্য উৎসর্গ করুক। দুনিয়ার মানুষেরা চায় না যে তাদের কন্যাদের সাথে যেনা করা হোক। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পুনরায় তাকে জিজ্ঞেস করলেন : তুমি কি চাও তোমার আপন বোনের সাথে কেউ ব্যভিচার করুক? সে বলল, আল্লাহর কসম! আমি তা পছন্দ করি না। আমাকে আল্লাহ্ আপনার জন্য উৎসর্গ করুক। দুনিয়ার মানুষেরা চায় না যে তাদের বোনদের সাথে যেনা করা হোক। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পুনরায় তাকে জিজ্ঞেস করলেন : তুমি কি চাও তোমার আপন ফুফুর সাথে কেউ যেনা করুক? সে বলল, আল্লাহর কসম! আমি তা পছন্দ করি না। আমাকে আল্লাহ্ আপনার জন্য উৎসর্গ করুক। দুনিয়ার মানুষেরা চায় না যে তাদের ফুফুরদে সাথে যেনা করা হোক। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) পুনরায় তাকে জিজ্ঞেস করলেন : তুমি কি চাও তোমার আপন খালার সাথে কেউ যেনা করুক? সে বলল, আল্লাহর কসম! আমি তা পছন্দ করি না। আমাকে আল্লাহ্ আপনার জন্য উৎসর্গ করুক। দুনিয়ার মানুষেরা চায় না যে তাদের খালাদের সাথে যেনা করা হোক।
হাদীছের বণনাকারী বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবার তাঁর হাত মোবারক উক্ত যুবকের বুকের উপর রেখে বললেন :হে আল্লাহ্! এই যুবকের গুনাহ্ ক্ষমা করে দাও, তার অন্তরকে পবিত্র করে দাও এবং তুমি তার লজ্জাস্থানকে হেফাজত কর। এরপর যুবকটি কোন মহিলার দিকে তাকিয়েও দেখত না "।
- মুসনাদে আহমাদ, (৫/২৫৬) হাদিছের সনদ সহীহ।

No comments:

Post a Comment