Saturday, March 14, 2015

Quran 2:268




(আয়াতের তাফসির)
শয়তান ও শয়তানের বৈশিষ্ট্যের অধিকারী মানুষেরা বিভিন্ন উপায়ে দান-খয়রাত ও অন্যকে সাহায্য করা থেকে মানুষকে বিরত রাখে। শয়তান এ কুমন্ত্রণা দেয় যে, তোমার নিজেরই তো অর্থ সম্পদের দরকার হবে। আবার কখনো এ কুমন্ত্রণা দেয় যে, কেন তুমি কষ্ট করছ বা কেন তাকে সাহায্য করছ ? যদি আল্লাহ চাইতেন তাহলে সে দরিদ্র ও অভাবী হত না। এ জাতীয় স্বভাবের লোকেরা অন্যদেরকে দান-খয়রাত করতে নানাভাবে নিরুৎসাহিত করে এবং মানুষকে সম্পদ জমা করতে প্ররোচিত করে, একইসাথে তারা মানুষকে অভাব ও দারিদ্রের ভয় দেখায়। অথচ এ দুনিয়ায় আমাদের যতটুকু খোদার অনুগ্রহ দরকার, তার চেয়ে বেশী অনুগ্রহ দরকার হবে বিচার দিবসে। এছাড়াও যারা আল্লাহর রাস্তায় গরীবদের দান খয়রাত করে আল্লাহ তাদের ভবিষ্যত কল্যাণের নিশ্চয়তা দিয়েছেন অথাৎ তারা দারিদ্রের মোকাবেলায় বীমার সুবিধে পাবে। দুঃখজনক বিষয় হলো, অনেকেই এই কৌশলপূর্ণ দিকের প্রতি গুরুত্ব দেন না এবং শয়তানের প্ররোচনার শিকার হয়। তারা শুধু অর্থ সম্পদকেই কল্যাণ বলে মনে করে। অথচ প্রকৃত কল্যাণ হলো, প্রজ্ঞা বা দূরদর্শীতার অধিকারী হওয়া এবং সঠিক পথ বাছাইয়ের ক্ষমতা লাভ করা। তাই প্রকৃত জ্ঞানীরা আল্লাহর ক্ষমার ওয়াদা সত্ত্বেও শয়তানের কুমন্ত্রণায় কান দেন না।

No comments:

Post a Comment