Saturday, April 18, 2015

Hadith from Sahihayan





ইসলামে সবচেয়ে বড় গুনাহ হলো শিরক।কিন্তু অধিকাংশ মুসলিমকে জিজ্ঞেস করলে অন্য উত্তর বা নিরুত্তর পাওয়া যায়।
আল্লহ বলেন,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ ۖ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
অর্থঃআর যখন লুকমান তার ছেলেকে উপদেশ দিয়ে বলল,হে আমার ছোট্ট ছেলে,তুমি আল্লহর সাথে শিরক করো না।অবশ্যই অবশ্যই শিরক অনেক বড় জুলুম।
(সূরা লুক্বমান-১৩)
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ " أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ ". قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ.
আব্দুল্লহ(রা)বলেন,আমি নাবী(স)কে জিজ্ঞেস করলাম,আল্লহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি?তিনি বললেন,তুমি আল্লহর অংশীদার ঠিক করবে।আর(অন্যদিকে)তিনি তোমাকে সৃষ্টি করেছেন!আমি বললাম,অবশ্যই অবশ্যই এটা বড়(গুনাহ)।
(বুখারী,মুসলিম ও মিশকাত-৪৪)

No comments:

Post a Comment