
কবরের উপর মসজিদ নির্মাণ এবং মসজিদে
মূর্তি স্থাপন নিষেধ সিজদার স্থান করা
নিষেধ ।
হযরত আয়েশা (রাঃ) থেকে বর্ণিত ।
(তিনি বলেছেন) উম্মে হাবীবা ও উম্মে
সালামা (রসূলুল্লাহ (সঃ) মের দুই স্ত্রী)
রসূলুল্লাহ (সঃ)-এর কাছে এমন একটি
গীর্জার বর্ণনা দিলো যার মধ্যে মূর্তি বা
ছবি ছিল যা তারা হাবশায় দেখেছিলেন ।
তাদের কথা শুনে রসূলুল্লাহ (সঃ) বললেনঃ
তারা এরূপই করে থাকে । তাদের মধ্যেকার
কোন নেক লোক মারা গেলে তারা তার
কবরের উপর মসজিদ নির্মাণ করে এবং তার
মধ্যে ছবি বা মূর্তি স্থাপন করে ।
কিয়ামতের দিন এরা হবে মহান ও
সর্বশক্তিমান আল্লাহর কাছে সর্বাপেক্ষা
নিকৃষ্ট সৃষ্টি ।
টীকাঃ এ হাদীসটি থেকে প্রমাণিত হয় যে
কবরের উপর মসজিদ নির্মাণ করা বা
মসজিদে ছবি কিংবা মূর্তি রাখা নিষিদ্ধ
। এই হাদীস থেকে এটাও প্রমাণিত হয় যে,
কবরের উপর মসজিদ নির্মাণ করা যখন
নিষেধ তখন কবরে সিজদা করা, পূজা করা,
ফুল দেয়া, বাতি জ্বলানো, লোবান দেয়া
বা অন্য কোন প্রকারে কবরের মর্যাদা
দেয়া নিষিদ্ধ । শুধুমাত্র জিয়ারত ও দোয়া-
খায়েরের জন্য কবরে যাওয়া জায়েজ ।
এছাড়া অন্য কোন শরীয়ত নিষিদ্ধ পন্থায়
বা উদ্দেশ্যে কবরে যাওয়া জায়েয নয় ।
(সহীহ মুসলিম শরীফ হাদীস নং ১০৭০)
হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত ।
রসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ আল্লাহ ইয়হুদদের
ধ্বংস করুন । তারা তাদের নবীদের কবরকে
মসজিদ বা সিজদার স্থান বানিয়ে
নিয়েছে । (সহীহ মুসলিম শরীফ হাদীস নং
১০৭৪), ১০৭১, ১০৭২, ১০৭৩, ১০৭৫, ১০৭৬, ১০৭৭,)
No comments:
Post a Comment