Saturday, May 9, 2015

বাম হাতে পানাহার করা নিষেধ!




বাম হাতে পানাহার করা নিষেধ!
========================
‘বাম হাতে পানাহার করা নিষেধ!’
তাহলে ‘ডান হাতে ঝুটা লেগে থাকলে কি সেই ঝুটা হাতে পান করবো?’
■ ঝুটা লাগা হাতে পান করা কোথায় নিষেধ আছে?
ঝুটা হাতে খেলে মূর্খ লোকেরা আপনাকে অভদ্র মনে করবে। আপনি তাদেরকে শিখান যে ভদ্রতা কি জিনিস! ভদ্রতা হচ্ছে ইসলাম পালন করা। নবী করিম (সঃ) কঠোর ভাবে নিষেধ করেছেন। তোমাদের কোন মানুষ যেন পানাহার না করে বাম হাতে, কারণ শয়তান বাম হাতে পানা করে, বাম হাতে খায়। তাহেল শয়তানের অনুসরণ করছো। একজন মুসলীম কখনও শয়তানের কাজ করবে না। আপনার পানাহারে যেন বুঝা যায় যেন আপনি একটা মুসলীম। এটা কোন হালকা বিষয় নয়। সুতরাং বাম হাতে কোন মতেই পান করা যাবে না।
--শায়েখ মতিউর রহমান মাদানী।
.
■ অবশ্যই বাম হাতে পান করা হারাম।
রাসুল (সঃ) বলেন, “বাম হাতে পান করবে না।” বাম হাতে গ্লাস ধরে, ডান হাতের সামান্য টাচ রাখলেই ডান হাতে পান করা হয় না। ঐ অবস্থায় বাম হাত সরিয়ে দেখেন, গ্লাস পড়ে যাবে। সুতরাং এই কাজ ঠিক না। মানুষ বলেব, ‘এটা ছোট জিনিস। প্যালেস্টাইনে মানুষ মারা যাচ্ছে, আর আপনারা এই ছোট জিনিস নিয়ে কথা বলেছেন...’ কিন্তু বাস্তবতা হচ্ছে, আমরা রাসুল (সঃ) এর আদেশের বিপক্ষে যেতে পারবো না। এই ছোট বিষয়েই যদি শরীয়া ফলো করতে না পরি আমরা প্যালাস্টাইনদের জন্য কি করতে পারবো?
--আবু আমিনা বিলাল পিলিপস!
.
■ বাম হাতে গ্লাস ধরে, ডান হাত নিচে ধরে পানি পান করা যাবে না। এটা একটা নাজায়েজ পদ্ধতি! রাসূল (সঃ) খাওয়া-পান করার ব্যাপারে বাম হাতের আশ্রয় নেওয়াটা জোরালো ভাবে নাকচ করেছেন। এক শ্রেনীর মানুষ এখন বাম হাতে খাচ্ছে, চা পান করছে।
রাসূল (সঃ) বলেছেন, বাম হাত হচ্ছে অপবিত্র কিছুর জন্য আর ডান হাত হচ্ছে ভালর জন্য। এ কথা তিনি বললেন এই ভাবে, অবশ্যই অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে! কেননা শয়তান বাম হাতে খায় করে, বাম হাতে পান করে।
--শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ!

No comments:

Post a Comment