সিয়াম বা রোযার নিয়তঃ
ফরয রোযার নিয়ত সুবহে সাদিকের পূর্বেই করা ওয়াজিব।
আর রমযানের রোযার নিয়ত দুই ভাবে করা যায়:
ফরয রোযার নিয়ত সুবহে সাদিকের পূর্বেই করা ওয়াজিব।
আর রমযানের রোযার নিয়ত দুই ভাবে করা যায়:
এক; রমজানের চাঁদ দেখার পর একসাথে পূর্ণ একমাসের রোযার নিয়ত করা অর্থাৎ ‘মনে মনে এ কথার সংকল্প করা যে, আমি পূর্ণ একমাস রোযা রাখব ইনশা-আল্লাহ।
দুই; প্রত্যেক দিন সুবহে সাদিকের পূর্বে রোযার নিয়ত করা অর্থাৎ ‘মনে মনে এ কথার সংকল্প করা যে, আমি আজকে রোযা রাখব। পক্ষান্তরে নফল রোযার নিয়ত দিনের যে কোন সময়ও করা যায়, তবে শর্ত হল ঐ দিন ফজর উদিত হওয়ার পর হতে রোযা ভঙ্গকারী কোন কিছু যেন গ্রহণ না করে থাকে।
নিয়্যাত শব্দের অর্থ ; ইচ্ছা পোষণ, মনোবাঞ্ছা। এর স্থান হল; অন্তর।
সুতরাং নিয়ত করার অর্থ হল; অন্তরে কোন কিছুর ইচ্ছা জাগ্রত করা। সুতরাং তা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই, কারণ তা বিদআত। প্রতিটি কর্মই তার নিয়তের উপর নির্ভরশীল। ফলে প্রতিটি ইবাদতের নিয়ত করাও ওয়াজিব।
সুতরাং নিয়ত করার অর্থ হল; অন্তরে কোন কিছুর ইচ্ছা জাগ্রত করা। সুতরাং তা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই, কারণ তা বিদআত। প্রতিটি কর্মই তার নিয়তের উপর নির্ভরশীল। ফলে প্রতিটি ইবাদতের নিয়ত করাও ওয়াজিব।
No comments:
Post a Comment