
আপনি যা জানছেন তা মানছেন তো?
হযরত আবু বারজাহ আসলামি (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসুল (সাঃ) বলেন, কিয়ামতের দিন কোন বান্দার পদযুগল ততক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ না তাকে তার আয়ু প্রসঙ্গে কৈফিয়ত করা হবে যে, সে আয়ু কিসে ক্ষয় করেছে? তার ইল্ম(জ্ঞান) প্রসঙ্গে কৈফিয়ত তলব করা হবে যে, সে তাতে কতোটুকু আমল করেছে? তার ধন-সম্পদ সম্বন্ধে প্রশ্ন করা হবে যে, সে তা কোন উপায়ে উপার্জন করেছে? এবং কোন পথে তা ব্যয় করেছে? আর তার দেহ বিষয়ে কৈফিয়ত করা হবে যে, সে তা কিসে নষ্ট করেছে? (তিরমিজি, সহিহ তারগিব-১২১, আব্দুল হামিদ ফাইজি-রাজায়েলে আমল ১৩ পৃষ্ঠা)
কুরআন ও সহিহ সুন্নাহ থেকে আপনি যতটা শিখেছেন আপনাকে অবশ্যই তা মেনে চলতে হবে নইলে কিয়ামতের দিন আপনি আল্লাহ তা’লার কাছে জবাব দিতে ব্যর্থ হয়ে যাবেন অথচ জবাব না দিয়ে আপনাকে ১পাও সরতে দেওয়া হবে না, কি অবস্থা হবে সেদিন? আর এই সুযোগও নেই যে, না শিখে থাকবেন কেননা দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নারী ও পুরুষের উপর আল্লাহ তা’লা ফরয করে দিয়েছেন। সুতরাং যখন যতটুকু শিখবেন সেটা আমল করার সর্বাত্মক চেষ্টা করবেন।
No comments:
Post a Comment