Tuesday, June 2, 2015

আল্লাহ তা’লা কি শুধুমাত্র মধ্য শাবানের রাত্রিতে বান্দাকে ক্ষমার ঘোষণা দেন নাকি প্রতি রাতেই?




আল্লাহ তা’লা কি শুধুমাত্র মধ্য শাবানের রাত্রিতে বান্দাকে ক্ষমার ঘোষণা দেন নাকি প্রতি রাতেই?
এ কথা অনেকের কাছেই প্রসিদ্ধ হয়ে গেছে যে, মধ্য শাবানের রাত্রে নাকি আল্লাহ তা’লা কাছের আসমানে চলে আসেন এবং তার বান্দাদেরকে ক্ষমা করে দেন বা ক্ষমার আহ্বান জানান।এ বিষয়ক হাদিসগুলো দুর্বল হওয়া সত্ত্বেও অনেক মানুষ এই সত্যকে গ্রহণ করতে চান না। তাদের উদ্দেশ্যে বলবো বুখারি মুসলিমের নিম্নের হাদিসটি দেখুন তাহলে এই ভুল ভেঙ্গে যাবে, আল্লাহ তা’লা শুধুমাত্র মধ্য শাবানের রাত্রিতে নয় বরং প্রত্যেক রাতেরই শেষের দিকে কাছের আসমানে চলে আসেন এবং তার বান্দাদেরকে ক্ষমা করার আহ্বান জানান-
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ
মহান আল্লাহ প্রতি রাতে, রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেনঃ কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন যে, আমার কাছে চাইবে? আমি তাকে তা দিব। কে আছে এমন, আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (সহীহুল বুখারী : ১১৪৫, মুসলিম: ৭৫৮)
বুখারি-মুসলিমের এই হাদিস স্পষ্ট করে দিচ্ছে যে, শুধু মধ্য শাবানের রাত্রিতে নয় বরং প্রত্যেক রাতেরই শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে মহান আল্লাহ নিকটবর্তী আসমানে অবতরণ করে আহ্বান করতে থাকেন সুতরাং ইবাদত যদি করতেই হয় প্রতি রাতেই তোঁ করা উচিত কেন ১ রাতকে বেছে নিচ্ছেন?যখন বিদআত করতে নিষেধ করা হয় তখন একদল বলেন, আমরা ইবাদত করতে চাই তবুও এতো বাধা-নিষেধ কেন? তাদেরকে বলবো, ইবাদত নয় বিদআত বলে আপনাকে নিষেধ করা হয়, বুখারি- মুসলিমের হাদিস আপনাকে প্রতিরাতে ইবাদত করতে অনুপ্রানিত করছে, আল্লাহ তা’লাকে সন্তুষ্ট করার জন্য করেন কি আপনি প্রতি রাতে ইবাদত? সম্ভবত না অথচ সহিহ হাদিস থেকে যে রাতের কোন ইবাদতের প্রমাণই পাওয়া যায় না আপনি পড়ে আছেন সেই রাতকে নিয়েই।নিঃসন্দেহে আপনাকে এটা ভেবে দেখা উচিত।

No comments:

Post a Comment