
রমজান প্রস্তুতি- আপনার সম্পদকে হারাম মুক্ত করুণ।
রাসুল (সাঃ) বলেন, হে কাব ইবনে উজরাহ, যে দেহ হারাম খাদ্য দ্বারা গড়ে উঠে তা জান্নাতে যাবে না। (দারেমি, আস-সুনান হাদিস নং ২৮১৮)
আপনি সম্পদ অর্জন করেছেন সুতরাং আপনিই ভালো জানেন, কোনটা হালাল পথে করেছেন আর কোনটা হারাম পথে। অন্যদের কষ্ট দিয়ে, তাদের হক নষ্ট করে কি করে আপনি জান্নাত যেতে চান!! যার হক তাকে ফিরিয়ে দিন, খুজে পাওয়া কোনভাবেই সম্ভব না হলে তাঁর নামে দান করে হারাম সম্পদের ফিতনা থেকে তাড়াতাড়ি মুক্ত হন। সেইসাথে ব্যাঙ্কের সুধ থেকেও সাবধান হন কেননা ওটাও হারাম। এ বিষয়ে রমজানের আরেকটা শিক্ষা এই যে, যাদের যাকাতযোগ্য সম্পদ রয়েছে কিন্তু যাকাত দেননি তারাও নিঃসন্দেহে হারাম ভক্ষণ করছেন। সাড়ে ৫২ ভরী রুপার যে দাম সে পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, তবে প্রতি বছর সম্পদের আড়াই ভাগ অর্থাৎ ১০০ টাকায় আড়াই টাঁকা হারে যাকাত দিতে হবে। অতীতের বছরগুলো না দিয়ে থাকলে হিসাব করে এই রমজানে সব পরিশোধ করে হারাম থেকে বেঁচে থাকুন। দুনিয়াবি সামান্য সম্পদের লোভে আল্লাহ তা’লার মহাপুরষ্কার জান্নাত হারাবেন না।
No comments:
Post a Comment