Wednesday, June 24, 2015

---মুসলিম ঐক্য বড় প্রয়োজনঃহৃদয়টাকে প্রসারিত করুন---




---মুসলিম ঐক্য বড় প্রয়োজনঃহৃদয়টাকে প্রসারিত করুন---
মুসলিমদের ঐক্য আজ বড় প্রয়োজন।আমরা যে এত দলে বিভক্ত এটা নিয়ে অমুসলিমরা হাসাহাসি করে।একজন অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায়,তো সে কোন দলের আদর্শ মানবে সেটা নিয়ে গোলকধাধায় পড়ে যায়।আসলে ইখতেলাফ বা মতভেদ ও ইফতিরক বা দলে দলে ভাগ হওয়া এক নয়।তবে সব মতভেদই খারাপ বা ভাল তা নয়।যদি সে মতভেদ দলীল ভিত্তিক হয় সেটা সমস্যা নয়,কিন্তু সমস্যা হলে সেটার জন্য দলে উপদলে ভাগ হয়ে যাওয়া।বিদয়াত বা শিরক নিয়ে মতভেদ মানা যাবে না এবং আকীদাহগত মতভেদও গ্রহণযোগ্য নয়।আমাদের একটা সমস্যা হলো আমরা ফিকহী মতভেদ ও আকীদাহগত মতভেদকে এক চোখে দেখি,এই কারণে একদল আরেক দলকে গোমরাহ বলি,অথচ এই মতভেদ হয়তোবা সাহাবায়ে আজমাঈন এবং সালাফদের থেকে চলে আসছে।আমরা একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করি,বলি সেতো আমার ওই মত মানেনি ওই মত মানেনি;সুতরাং সে সালাফদের মানহায বুঝে নাই,সে অন্য মানহায ধরেছে।ভাই ফিকহী ক্ষেত্রে যদি সালাফরাই দূটি কাজ করে থাকেন তাহলে দুটিও সঠিক হতে পারে,কিছু হলেই মানহায ঠিক নয় বলে ঘোষনা দেয়া ঠিক মনে করি না।আর আরেকটি সমস্যা হলো আমরা যেগুলোকে মুসলিমদের ঐক্য না হওয়ার কারণ মনে করি,ওইগুলোই অনেক সময় হয়ে যায় অনৈক্যের কারণ;আমরা যেগুলোকে মনে করি যে,ওই ওই দল এটা করছে আর ওটা করছে তাই মুসলিমদের ঐক্য সম্ভব না।আমাদের নিজেদের দিকে তাকানো দরকার হৃদয়টাকে আরো প্রসারিত করা দরকার।আমার প্রতিপক্ষ যদি ফিরআউন,নমরুদ বা আবু জাহিলও হয়;তাহলেও কি তাকে গালি দিতে হবে?তাদের আলিমদের নিয়ে হাসি ঠাট্টা করতে হবে?ইসলাম কী এই শিক্ষা দেয়!

No comments:

Post a Comment