Friday, June 26, 2015

প্রথম কাতারের ফযীলত।




প্রথম কাতারের ফযীলত।
১.প্রথম কাতারের উপর আল্লাহ এবং
ফেরেশতাগণ সালাম পাঠিয়ে থাকেন।
এক ব্যক্তি প্রশ্ন করলেন : দ্বিতীয়
কাতারের সম্বন্ধে কী? হযরত নবী করীম
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
: প্রথম কাতারে উপরই আল্লাহ এবং তার
ফেরেশতাগণ রহমত ও সালাম প্রেরণ করে
থাকেন। তৃতীয় বারও তিনি একইরূপ উত্তর
দিলেন। চতুর্থবার তিনি বললেন : দ্বিতীয়
কাতারের উপরও। (মুসনাদে আহমদ)
২.হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু
থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে
এসে বললেন : লোকেরা যদি জানতো
আযান ও প্রথম সারিতে দাঁড়ানোর মধ্যে
কি আছে (অর্থাৎ কি পরিমাণ সওয়াব
আছে) আর লটারীর মাধ্যমে ছাড়া তা
অর্জন করার দ্বিতীয় কোন পথ না থাকলে
তারা অবশ্যই লটারী করত।

No comments:

Post a Comment