Wednesday, July 8, 2015

ঈদের সালাতে অতিরিক্ত তাক্ববীর সংখ্যা ১২:




ঈদের সালাতে অতিরিক্ত তাক্ববীর সংখ্যা ১২:
===============================
সহীহ হাদীসে ঈদের সালাতের অতিরিক্ত তাকবীরে সংখ্যা ১২টি পাওয়া যায়। সম্মানিত চার খলীফার ১২ তাকবীর দ্বারা ঈদের নামায পড়ার দলীল আলোচিত হলোঃ
❏হযরত আবু বকর (রাঃ):-
জাফর বিন মুহাম্মদ (রাঃ) হতে বর্ণিত, রাসুল ﷺ ও আবু বকর ؓ দুই ঈদের নামাযে প্রথম রাকায়াতে ৭ (সাত) এবং দ্বিতীয় রাকায়াতে ৫ (পাঁচ) তাকবীর দিতেন এবং খুতবার পূর্বে নামায পড়তেন এবং উচ্চঃস্বরে কিরা’আত পড়তেন।
[মুসান্নাফে আব্দুর রাযযাক খন্ড ৩, পৃষ্ঠা ৮৫,২৯২; ইমাম শাফেয়ীর কিতাবুর রিসালা খন্ড ১, পৃষ্ঠা ২০৯ ও কিতাবুল উম্ম খন্ড ৬, পৃষ্ঠা ১০৯]
❏ হযরত উমর (রাঃ):-
আবদুর রহমান বিন রা’ফে (রহ) হতে বর্ণিত, উমর বিন খাত্তাব ؓ দুই ঈদের নামাযে ১২ তাকবীর দিতেন। প্রথম রাকায়াতে ৭ (সাত) তাকবীর এবং দ্বিতীয় রাকায়াতে ৫ (পাঁচ) তাকবীর। [মুসান্নাফে ইবনে আবী শাইবা খন্ড ২, পৃষ্ঠা ৮০; কানযুল উম্মাল খন্ড ৮, পৃষ্ঠা ৬৩৮]
✏ উমর ؓ বলেন, রাসুল ﷺ ঈদের সালাত পড়ালেন। প্রথম রাকায়াতে তিনি ৭ (সাত) তাকবীর এবং দ্বিতীয় রাকায়াতে ৫ (তাকবীর) দিলেন এবং প্রত্যেক তাকবীরে তিনি হস্তদ্বয় উঁচু করলেন। [ইমাম ইবনুল জাওযীর কিতাবুল খেলাফ খন্ড ১, পৃষ্ঠা ১০০]
❏ হযরত উসমান (রাঃ):-
আবদুল্লাহ বিন ফুরুখু (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি উসমান ؓ এর পিছনে ঈদের নামায পড়েছি। তিনি প্রথম রাকায়াতে ৭ (সাত) তাকবীর এবং দ্বিতীয় রাকায়াতে ৫ (পাঁচ) তাকবীর দিলেন। [মুসনাদে আহমদ খন্ড ১ পৃষ্ঠা ৭৩; কানযুল উম্মাল খন্ড ৮ পৃষ্ঠা ৬৩৮; ফতহুল রব্বানী খন্ড ৬ পৃষ্ঠা ১৪১ ]
❏ হজরত আলী (রাঃ):-
জাফর বিন মুহাম্মদ (রহ) হতে বর্ণিত, আলী ؓ ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাযে প্রথম রাকায়াতে ৭ (সাত) এবং দ্বিতীয় রাকায়াতে ৫ (পাঁচ) তাকবীর দিতেন এবং খুতবার পূর্বে নামায পড়তেন এবং উচ্চঃস্বরে কিরা’আত পড়তেন। [মুসান্নাফে আব্দুর রাযযাক খন্ড ৩ পৃষ্ঠা -৮৫ ও ২৯২
✏ আলী ؓ বলেন, রাসুল ﷺ দুই ঈদের নামাযে প্রথম রাকায়াতে ৭ (সাত) এবং দ্বিতীয় রাকায়াতে ৫ (পাঁচ) তাকবীর দিতেন এবং উচ্চঃস্বরে কিরা’আত পড়তেন। [ইমাম শাফেয়ীর কিতাবুর রিসালা খন্ড ১, পৃষ্ঠা ২০৯ ]

No comments:

Post a Comment