Saturday, August 15, 2015

ক্বিয়ামত এর পূর্ব লক্ষণ সমূহঃ



Jahid Mirda's photo.

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্
ক্বিয়ামত এর পূর্ব লক্ষণ সমূহঃ
⊙ "ধোঁয়া যা এক নাগারে চল্লিশদিন পূর্ব হতে পশ্চিম প্রাণ্ত পর্যন্ত বিস্তৃত হবে ।
⊙ দাজ্জাল বের হবে ।
⊙ চতুষ্পদ জন্তু বের হবে ।
⊙ পশ্চিম আকাশ হ'তে সূর্য উদিত হবে ।
⊙ ঈসা ইবনে মারইয়াম আকাশ হতে অবতরণ করবেন ।
⊙ ইয়াজুজ-মাজুজ বের হবে ।
⊙ পশ্চিমাঞ্চলে ভূমিধস হবে ।
⊙ আরব উপদ্বীপে ভূমিধস হবে ।
⊙ সবশেষে ইয়ামান হতে এমন এক আগুণ বের হবে যা মানুষকে তাড়িয়ে একটি সমাবেত হওয়ার স্হানে নিয়ে যাবে ।" ® ১
⊙ তখন জমীনে আল্লাহ' আল্লাহ বলার কোন মানুষ থাকবে না। ® ২
⊙ ক্বিয়ামতের দিন সূর্য ও চন্দ্রকে পেঁচিয়ে নেওয়া হবে । ® ৩
⊙ "দ্বীন মেটে যাবে ।
⊙ রক্ত প্রবাহিত হবে ।
⊙ প্রসাদ উঁচু হবে ।
⊙ ভাইয়ে ভাইয়ে মতবিরোধ বেশি হবে ।
⊙ কাবা ঘর ধ্বংস হবে ।" ® ৪
⊙ স্তরে স্তরে নকশাপূর্ণ প্রসাদ নির্মাণ হবে । ® ৫
⊙ মানুষ গাধার মতো রাস্তায়, খোলা মাঠে যেনায় লিপ্ত হবে। ® ৬
⊙ প্রায় অজ্ঞ ক্ষুদ্রতর ইলমের অধিকারী মানুষের নিকট
হতে ইসলামী জ্ঞান অর্জন করবে । ® ৭
⊙ শুধুমাত্র পরিচিত ব্যক্তিকে সালাম দিবে । ® ৮
⊙ ধন-সম্পদ পানির মতো প্রবাহিত হবে । ® ৯
⊙ পুরুষের সংখ্যা কমে যাবে । নারীর সংখ্যা বেশি হবে এমনকি একজন পুরুষ ৫০ জন মহিলার পরিচালক হবে । ® ১০
⊙ আমানত বিনিষ্ট হবে (কাজের দায়িত্ব অনুপযুক্ত লোককে দেওয়া হবে) । ® ১১
⊙ দাসী যেদিন আপন মণিবকে জন্ম দিবে । ® ১২
⊙ খুন-খারাবী বৃদ্ধি পাবে । ® ১৩
হত্যাকারী বলতে পারবে না, কেন সে হত্যা করল এবং নিহিত
ব্যক্তি জানতে পারবে না কেন সে নিহত হলো । ® ১৪
দলিলঃ
১) মুসলিম, মিশকাত হা/৫২৩০;
২) মুসলিম, মিশকাত হা/ ৫২৭৫;
৩) বুখারী, মুসলিম, মিশকাত হা/৫২৯২;
৪) সিলসিলা ছহীহা হা/ ২৭৪৪;
৫) সিলসিলা ছহীহা হা/ ২৭৯;
৬) সিলসিলা ছহীহা হা/২৭২৪;
৭) সিলসিলা ছহীহা হা/ ৬৯৫;
৮) সিলসিলা ছহীহা হা/৬৪৮;
৯) মুসলিম, মিশকাত হা/ ৫২০৮;
১০) বুখারী, মুসলিমিশকাত হা/৫২০৩;
১১) বুখারী,মিশকাত হা/৫২০৫;
১২) বুখারী, মুসলিম, মিশকাত হা/২;
১৩) ইবনে মাজাহ হা/৩৯৫৯;
১৪) বুখারী, মুসলিম, বাংলা মিশকাত হা/৫১৫৬ ।
সবশেষে প্রিয় পাঠকবৃন্দেদর উদ্দেশ্যে একটি কথা- 'নিজে সতর্ক
হোন এবং অন্যকে সতর্ক করুন'।।

No comments:

Post a Comment