Saturday, August 15, 2015

পাঠকগণকে এতদসংশ্লিষ্ট কতিপয় মওযু হাদীসের ধোকা থেকে সতর্ক থাকার জন্য সেগুলো পরিবেশন করছিঃ



M Towfiqur Rahman's photo.

গত দুই জুম্মায় এ জাল হাদীসটি বয়ান করছিলেন জনৈক দেওবন্দী আলেম [!]

সতর্ক করার পরও আলোচনা ক্ষ্যান্ত না দেয়ায়, এবার ফেসবুকে সংশ্লিষ্টদের সাধ্যমত সতর্ক করার জন্য পেশ করছি। এ রকম আরো বেশ কিছু কথাকে হাদীস বলে চালানোর অভ্যাস রয়েছে এ সকল আলেমদের। এরা সস্তা সেন্টিমেন্ট ব্যবহার করে মানুষকে প্রতারণা করছে। এরা এ সকল প্রচলিত কথাগুলো আদৌ হাদীস কিনা, তার তোয়াক্কা করে না। অথচ দারুস সালামের মত বিশ্বনন্দিত ইসলামী প্রকাশনা এ সকল বানোয়াট হাদীসের ব্যাপারে গুরুত্বপূর্ণ নানা ধরণের প্রকাশনার মাধ্যমে সবাই সতর্ক করলেও আমাদের কতিপয় আলেম সম্প্রদায়ের কোন বোধদয় হয়নি।
পাঠকগণকে এতদসংশ্লিষ্ট কতিপয় মওযু হাদীসের ধোকা থেকে সতর্ক থাকার জন্য সেগুলো পরিবেশন করছিঃ
১] যে ব্যক্তি হজ্জ করল অথচ আমার যিয়ারত করল না সে আমার সঙ্গে খারাপ আচরণ করল।
২] যে ব্যক্তি আমার মৃত্যুর পর আমার যিয়ারত করল সে যেন আমর জীবিতাবস্থায় আমাকে যিয়ারত করল।
৩] যে ব্যক্তি একই বছরের আমার ও আমার পূর্ব পিতা ইব্রাহীম (আলাইহিস সালাম) এর যিয়ারত করবে আমি আল্লাহর পক্ষ হতে তার জান্নাত লাভের দায়িত্ব নিব।
আল্লাহ আমাদের এ সকল তোহমত থেকে হেফাযত করুন। আমীন।
[পবিত্র মদীনার ইতিহাস, শায়েখ সফীউর রহমানমুবারকপুরী]

No comments:

Post a Comment