Sunday, November 1, 2015

‪ওযু শেষ করার পর দোয়াঃ‬




______________
►►উযুর শেষে কালেমা শাহাদত পাঠ করা সুন্নতঃ
______________
উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত ; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পরিপূর্ণরূপে উযু করে যে ব্যক্তি এই দু'আ বলবে, [কালেমা শাহাদাত] পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে।
______________
«أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ..».
(আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ)
______________
►► আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল [ সহিহ মুসলিম ]।
______________
মুসলিম,হাঃ২/৩৯,২৩৪; তিরমিযী,হাঃ৫৫; নাসাঈ,হাঃ ১৪৮, ১৫১; আবূ দাউদ,হাঃ১৬৯, ৯০৬; ইবনে মাজাহ,হাঃ৪৭০;আহমাদ,হাঃ১৬৯১২, ১৬৯৪২, ১৬৯৯৫;মিশকাত,হাঃ২৮৯, পবিত্রতা অধ্যায়ঃ-৩ ; রিয়াদুস সালেহীনঃ৯/১০৩৯;
______________
তারপর বলবে,
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺍﺟْﻌَﻠْﻨِﻲْ ﻣِﻦَ ﺍﻟﺘَّﻮَّﺍﺑِﻴْﻦَ ﻭَﺍﺟْﻌَﻠْﻨِﻲْ ﻣِﻦَ ﺍﻟْﻤُﺘَﻄَﻬِّﺮِﻱ ْﻥَ.
______________
উচ্চারণঃ আল্লা-হুম্মাজ আ’লনী মিনাত তাওয়্যাবীনা ওয়াজ আ’লনী মিনাল মুতা-ত্বাহহিরীন।
______________
►► অর্থঃ হে আল্লাহ, তুমি আমাকে তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করো।
______________
মুসলিম,হাঃ ১/২০৯,২৩৪;তিরমিযী,হাঃ১/৭৯; নাসাঈ,হাঃ১৪৮, ১৫১;আবূ দাউদ,হাঃ১৬৯, ৯০৬; ইবনে মাজাহ,হাঃ৪৭০; আহমাদ,হাঃ১৬৯১২, ১৬৯৪২, ১৬৯৯৫;রিয়াদুস সালেহীনঃ৯/১০৩৯;

No comments:

Post a Comment