Thursday, August 11, 2016

রাসুল‬ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরন !




আল্লাহ্‌কে ভালোবাসেন আপনি ? সত্যি ? তাহলে আল্লাহ্‌র রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালবাসুন । আর ভালোবাসার প্রতিফলন কাকে বলে সেটা আমরা সবাই জানি। রাসুল সঃ কে ১০০% অনুসরন করুন এবং সুন্নাতগুলা আসতে আসতে নিজের শরীরে গড়ে তুলুন।
আপনি যেমন দুনিয়ার কাউকে ভালবাসলে তাঁর মত চুল কাটিং করেন, দাঁড়ি কাটিং করেন, পোশাক পড়েন, কথা বলেন, ঠিক তেমনি আপনি যদি আল্লাহ্‌র রাসুলের সঃ অনুসরন করেন তাহলে কোনদিন দাঁড়িতে খুঁড় লাগাবেন না। রাসুলসঃ বলেছেন, তোমরা গোঁফ ছোট কর এবং দাঁড়ি লম্বা কর । (বুখারি,মুসলিম) রাসুল সঃ বলেছেন, পুরুষের পোশাকের যেই স্থান টাখনুর নিচে যাবে সেই স্থান জাহান্নামে যাবে। (বুখারি) সুতরাং প্যান্ট, পাজামা, লুঙ্গি, টাখনুর উপরে পড়বেন। এর নাম অনুসরণ। তেমনি আল্লাহ্‌র রাসুলের জীবনী পড়বেন এবং প্রত্যেকটা সুন্নাত ফলো করবেন। তবেই আল্লাহ্‌র রাসুলের সঃ ভালোবাসা আপনার জীবনে বুঝা যাবে !!!
- পোস্টটি শেয়ার করে আপনার মুলসিম ভাইবোনকে জানতে সুযোগ দিন।

No comments:

Post a Comment