Friday, September 9, 2016

আপনি কি চান জাহান্নামকে আল্লাহ আপনার কাছ থেকে ৭০ বছরের রাস্তা দূরে সরিয়ে দিন ? তাহলে.........




রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন:
«مَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا فِي سَبِيلِ اللهِ إِلاَّ بَاعَدَ اللهُ بِذَلِكَ الْيَوْمِ وَجْهَهُ عَنْ النَّارِ سَبْعِينَ خَرِيفًا»
‘যে ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় (অর্থাৎ খালেস দিলে শুধুমাত্র আল্লাহকে খুশী করার জন্য) একদিন সাওম পালন করবে, আল্লাহ্ সেই দিনের সাওমের বিনিময়ে তার কাছ থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দিয়ে তার ও জাহান্নামের মধ্যে ৭০ বছরের রাস্তার দূরত্ব সৃষ্টি করে দেবেন।’
[বুখারী : ২৬৮৫, মুসলিম : ২৭৬৭]

আসছে জিলহাজ্জ মাস এর ১ম দশকে সৎ আমল এর মধ্যে রোযা হচ্ছে একটি সৎ আমল, তাই অনেকে এই দশকের ১ম থেকে নবম দিন পর্যন্ত রোযা পালন উত্তম মনে করেছেন।[শারহু মুসলিম, নবভী, ৮/৭৫] বিশেষ করে আরাফার দিনে। কারণ আরাফার দিনের রোযা বিগত ও আগত এক বছরের গুনাহের কাফ্ফারা স্বরূপ। [মুসলিম, নং ১১৬২]
আসুন আমরা এই রোযা গুলি রাখার চেষ্টা করি এবং জাহান্নাম থেকে বাঁচি।
আল্লাহ তাওফিক দিন,আমিন।

No comments:

Post a Comment