Monday, October 31, 2016

মুসাফা করার নিয়ম:





অনেকে মনে করেন দুই হাতে মুসাফা করা ইহুদী খৃষ্টানদের রীতি নিতী তাই দুই + দুই অথবা দুই + এক হাতে মুসাফা করে ইহুদী খৃষ্টানদের বিরোধীতা করতে হবে, আসলে মুসাফা করার সুন্নতি নিয়ম হচ্ছে এক + এক = দুই হাতে।। 
.
নাবী(সাঃ)বলেছেনঃ কোনো মুসলমান যদি পারস্পরিক সাক্ষাতের সময় দু`জন দু`জনের হাত মিলাই তাহোলে তাদের "দুই হাত" পৃথক হওয়ার পূর্বে তাদের পাপ ক্ষমা করে দেওয়া হয়। (তারগীব হাদীস ৩৮৮৩)

আবুহুরাইরাহ(রাঃ) বলেন; নাবী(সাঃ)বলেছেনঃ যখন কোনো মু`মিন কোনো মু`মিন এর সাথে সাক্ষাৎ করে এবং তার "একটি হাতের মাধ্যমে" মুসাফাহ করে তাহোলে তাদের পাপ ঝরে পড়ে; যেমন গাছের পাতা ঝরে পড়ে। (তারগীব হাদীস ৩৫৮৫)
.
হাদীসে কিন্তু স্পষ্ট তাদের দুইজনের দুই হাত পৃথক হওয়ার কথা আসছে।।এখন ইহুদী খৃষ্টানরা যদি মুসলিমদের কোন সুন্নাহ অনুশরন করে আমরা কি চেঞ্জ করে ফেলবো আমাদের সুন্নতি নিয়ম?? এখন দেখা যায় টাখনুর উপরে প্যান্ট পরা কাফেরদের স্টাইল হয়ে গেছে। রাসূল (সঃ) যা দিয়ে গেছেন তা চেঞ্জ করার ক্ষমতা কারো নাই। আমাদের আমল আমাদের নিয়তের উপর নির্ভর করে (বুখারীঃ ১)
.
আল্লাহ বলেনঃ আল্লাহ ও তাঁর রসূল কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে, আল্লাহ ও তাঁর রসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট তায় পতিত হয়। (সূরা আহজাবঃ ৩৬)

আল্লাহু আলাম

No comments:

Post a Comment