Saturday, December 31, 2016

"31 Night এবং New Year (নববর্ষ) উৎযাপন করা মুসলিমদের জন্য অকাট্য হারাম।"



Image may contain: fireworks and night


আস্‌সালামু আলাইকুম!
সকল মুসলিম ভাই ও বোনদেরকে লিখাটি গুরুত্ব দিয়ে পড়ার আনুরদ করছি! 
"31 Night এবং New Year (নববর্ষ) উৎযাপন করা মুসলিমদের জন্য অকাট্য হারাম।"
এগুলো সব বিজাতীয় সংস্কৃতি। এগুলো সব ডাস্টবিনে ফেলার সংস্কৃতি। এই ধরনের কাজ কোন মুসলিমের বাচ্চা করতে পারে না, পারে না, পারে না।
আমি কি ইয়াহুদি?
আমি কি খ্রিষ্টান?
আমি মুসলিম!
আমার রক্ত মুসলমান, আমার গোশত মুসলমান।

যারা দুনিয়ার মোহে আসক্ত তারাই ভাবে-- একটু নেচে-গেয়ে আনন্দ-ফুর্তি করে নিই, বাঁচবোই আর কয়দিন, তাই জীবনটা একটু উপভোগ করে নিই।
মনে রাখতে হবে সংস্কৃতির নামে প্রচলিত কিছু রীতিনীতি এবং আচার-আচরন,অনুষ্
ঠান ইসলামের মৌলিক চিন্তা বিরোধী। 
একটু লক্ষ্য করলেই দেখা যায় বর্তমান সময়ের অধিকাংশ মুসলিম শুধুমাত্র কুরআন ও সুন্নাহর চর্চা করা খাঁটি মুসলিম নয়। তারা হচ্ছে বিজাতীয়-বিধর্মীয় কাফির-মুশরিকদের অপসংস্কৃতির চর্চা করা শঙ্কর প্রজাতির মুসলিম। 
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনঃ
“হে ঈমানদারগণ! তোমরা ইহুদী ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, নিশ্চয় আল্লাহ যালিমদেরকে সৎপথে পরিচালিত করেন না।”
[সূরা আল-মায়িদাহঃ ৫১] 
“হে ঈমানদারগণ! তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে যারা তোমাদের দ্বীনকে হাসি- তামাসা ও খেলার বস্তু হিসাবে গ্রহণ করে তাদেরকে এবং কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। আর আল্লাহকে ভয় কর যদি তোমরা মুমিন হও।” [সূরা আল-মায়িদাহঃ ৫৭] 
রাসূল ﷺ বলেছেন,
‘যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে ব্যক্তি সেই জাতিরই একজন বলে গণ্য হবে’ ( আবূ দাঊদ হা/৪০৩১) । 
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাঃ থেকে বর্ণিত রাসূল সাঃ বলেছেন যে ব্যাক্তি মুশরেক দের দেশে বাড়ী তৈরি করল তাদের উৎসব দিবস পালন করল এবং এ অবস্থায় মারা গেল তবে তার হাশর তাদের সাথেই হবে। (সূনানে বাইহাকীঃ ২৩৪) 
কত কঠিন কথা! কিয়ামতের মাঠে ভীষণ তৃষ্ণায় সবাই চাইবে কাউসারের পানি, আল্লাহ্‌র আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য রাসুল (সাঃ) এর সুপারিশ। কিন্তু যার হাশর-ই হবে কাফেরদের সাথে তার এর কিসের পানি, কিসের সুপারিশ??? 
এরপরেও যারা এই পার্থিব জীবনকে কাফেরদের অনুকরণে খেল-তামাশার বস্তুতে পরিণত করে তাদের প্রতি মহান আল্লাহ্‌র পক্ষ থেকে সতর্ক বার্তাঃ 
"এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে। অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্যও পাবে না। (সুরা বাকারাঃ ৮৬)
আল্লাহ্‌ সকল মুসলিমকে এই সকল বিজাতীয় সংস্কৃতি ফেত্না থেকে মুক্ত রাখুক ! আমীন!!!

No comments:

Post a Comment