Sunday, January 15, 2017

তাবলিগীদের টঙ্গীর ইজতেমায় নামাজ পড়া মক্কা-মদীনায় নামায পড়া থেকেও উত্তম???





তাবলিগীদের টঙ্গীর ইজতেমায় নামাজ পড়া মক্কা-মদীনায় নামায পড়া থেকেও উত্তম। এখানে নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি রাকআতের সাওয়াব(!!!!!!!) 
...................
অাসতাগফিরুল্লাহ! নাউযুবিল্লাহ।

কত জঘন্য মিথ্যাচার। ইতিহাসে এমন নির্লজ্জ মিথ্যাচার আর কেউ করেছে কিনা সন্দেহ। “দাওয়াতে তাবলীগ” নামক এক তাবলিগী বই পড়তে গিয়ে হতবাক হয়ে গেলাম। এমন মিথ্যাচার কিভাবে করা সম্ভব?
এই তাবলিগী লেখক উক্ত কিতাবের ৮০ পৃষ্ঠায় লিখেছে , মক্কা শরীফে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের ছাওয়াব। মদীনা শরীফে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত রাকাতের ছাওয়াব। বায়তুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়লে পঁচিশ হাজার রাকাত নামাজের ছাওয়াব।

কিন্ত... বিশ্ব এস্তেমায় এসে নামাজ পড়লে উনপঞ্চাশ কোটি রাকাত নামাজের ছাওয়াব হয়। (লা’হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ)
(রেফারেন্স: দাওয়াতে তাবলীগ, পৃষ্ঠা ৮০, লেখক: আশরাফ আলী তালেবী, প্রকাশনা: আফতাবীয়া লাইব্রেরি)
জঘন্য মিথ্যাচারের এখানেই শেষ নয়। এই নিকৃষ্ট কথার দলীল দিয়েছে ইবনে মাজাহ শরীফ ও আবু দাউদের নাম ভাঙ্গিয়ে।
বিঃদ্রঃ উক্ত কিতাবের স্ক্যান কপি ছবিতে দেয়া আছে।
এতটুকুও বুক কাঁপলো না এমন মিথ্যাচার করতে? 
আল্লাহ পাকের ঘর কাবা শরীফ, নবীজীর মসজিদ মসজিদে নববী থেকেও এদের টঙ্গীর ময়দানের দাম বেড়ে গেলো?
এরপরও কি সাধারন মানুষ এদের ফাঁদে পা দিয়ে এদের দলে যোগ দিবে? এখনও কি আপনাদের মাথায় ঢুকে না কেন আহলে হাদিস আলেমরা এই বিদআতের বিরুদ্ধে বলে।

ইতিহাসের এই নিকৃষ্টতম পুকুর চুরির কথা ইতিপূর্বে প্রচার করা হলে অনেক দেওবন্দপন্থি পর্যন্ত এটাকে বিশ্বাস করতে পারেন নি। যথারীতি মিথ্যাচারের অপবাদ চাপিয়েছিলেন আমাদের উপর।
দেখুন উক্ত কিতাবকে সত্যায়ন করেছে কারা? বাংলাদেশের দেওবন্দীদের অন্যতম সব মুরুব্বীরা। যারা সত্যায়িত করেছে তাদের বক্তব্যসহ স্ক্যান কপি (ফটোগুলোতে) দেয়া হয়েছে। তারা হলেন, আল্লামা আহমাদ শফি, আল্লামা ইসহাক আল গাজি, মুফতি ফজলুল হক আমীনি, মাওলানা মহিউদ্দিন খান- সম্পাদক মাসিক মদিনা, আল্লামা আব্দুল হালিম আল বুখারি, মাওলানা মোঃ মজাম্মেল হক, মুফতি শামসুদ্দিন (জিয়া)।
এদের সত্যায়ন দ্বারাই বোঝা গেলো এরাও এই আক্বীদা পোষন করে থাকে। তাদের কাছে টঙ্গীতে নামাজ পড়ার মূল্য মক্কা শরীফ, মদীনা শরীফ, বায়তুল মুকাদ্দাস শরীফ থেকেও বেশি। নাউযুবিল্লাহ। 
এই যদি হয় আলেমদের অবস্থা, তাহলে বুঝুন সাধারণ জনগণের কি অবস্থা! জনগন ঠিকই ধরে নিয়েছে এটা গরিবের হজ্জ- https://goo.gl/AXMrh0

এরপরও যারা এদের দলে যোগ দিবে তারা আদৌ হক্বের উপর প্রতিষ্ঠিত কিনা বিচারের ভার আপনাদের হাতে থাকলো। আর রাসুল সা. এর সুন্নাহ ও তার রেখে যাওয়া দ্বীন কতটা নিরাপদ এদের হাতে তাও ভেবে দেখার অনুরোধ রইল।
এ জালিয়াতি সম্পর্কিত পূর্বের পোষ্টটি দেখুন - http://bit.ly/2itUoLR

No comments:

Post a Comment