
ফেরেশতাদের দোয়া পাওয়ার সৌভাগ্যবানদের সম্পম শ্রেণী হলেন: যারা ফরজ নামায আদায় করে স্বস্থানে বসে থাকেন।
ইমাম আহমদ ইবনে হাম্বল (র) আবু হুরাইরা (রা) হতে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ (সা) এরশাদ করেছেন……তোমাদের মাঝে যারা ফরজ নামাযের পর স্বস্থানে বসে থাকে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে যতক্ষন পর্যন্ত তাদের অজু ভঙ্গ না হবে।
(আল মুসনাদ হাদীস নং ৮১০৬, ১৬/৩২ শায়খ আহমদ শাকের এই হাদীসকে সহীহ বলেছেন)
ইমাম আহমাদ (র) আবু আবদুর রহমান (র) হতে বর্ণনা করেন তিনি বলেন, আমি আলী (রা)-কে বর্ণনা করেত শুনেছি, রাসূলুল্লাহ (সা) এরশাদ করেন…….যখন কোন বান্দা নামাযের পর নামাযের স্থানে বসে থাকে তখন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আর ফেরেশতাদের দোয়া হলো হে আল্লাহ ! আপনি তাকে ক্ষমা করুন, আপনি তাকে দয়া করুন।
নামাযান্তে স্বস্থানে বসে থাকার উপরোক্ত ফযিলত ছাড়াও যে সকল ফযিলত আছে তা হলো……..
০১। আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতারা বান্দার নেক আমল গুলো লিখে রাখেন এবং আকাশের দিকে নিয়ে যাওয়ার প্রতিযোগীতা করেন।
০২। এ আমলগুলির নাম হলো কাফফারা অর্থ… গোনাহ মোচনকারী।
০৩। এ আমলগুলি বাস্তবায়নকারী যত দিন বেচে থাকবে তত দিন শান্তিতে থাকবে এবং তার মৃত্যুও শান্তিতে হবে।
০৪। এ আমলকারীরা তার গোনাহ থেকে এমন পবিত্র হবে, যেমন সে মায়ে গর্ভ থেকে নিষ্পাপ হয়ে ভুমষ্ঠ হয়েছে।
আল্লাহ আমাদের এসকল নেক আমল করার তৌফিক দান করুন আমীন।
No comments:
Post a Comment