Monday, August 28, 2017

"আরাফাহ দিবসে রোজা দু বছরের গুনাহের কাফ্‌ফারা"



Image may contain: text


আরাফাহ দিবসের সিয়ামের প্রস্তুতি নিন!
বিগত ১বছর+ আগামী বছরটির সগীরা গুনাহ মাফের আশায় ১টি রোযা রাখুন!!
সুবহানাল্লাহ! 
"আরাফাহ দিবসে রোজা দু বছরের গুনাহের কাফ্‌ফারা" --------
সাহাবি আবু কাতাদাহ রা. থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ স.-কে আরাফাহ দিবসের সওম সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন : 'বিগত ও আগত বছরের গুনাহের কাফ্‌ফারা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে।'[মুসলিম-১১৬৩]

আরাফার দিন গুনাহ মাফ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন---------
আয়েশা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ স. বলেন : 'আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য দিনে দেন না। তিনি এ দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন : 'তোমরা কি বলতে পার আমার এ বান্দাগণ আমার কাছে কি চায় ?' [মুসলিম-১৩৪৮]

ইমাম নবভী রহ. বলেন : এ হাদিসটি আরাফাহর দিবসের ফজিলতের একটি স্পষ্ট প্রমাণ।
ইবনে আব্দুল বির বলেন : এ দিনে মোমিন বান্দারা ক্ষমাপ্রাপ্ত হন। কেননা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করেন।

তবে তওবা করার মাধ্যমে ক্ষমা-প্রাপ্তির পরই তা সম্ভব-------
আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে রাসূলে কারীম স. বলেছেন : 'নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আরাফাতে অবস্থানকারীদের নিয়ে আসমানের অধিবাসীদের কাছে গর্ব করেন। বলেন : আমার এ সকল বান্দাদের দিকে চেয়ে দেখ ! তারা এলোমেলো কেশ ও ধুলোয় ধূসরিত হয়ে আমার কাছে এসেছে।'[আহমদ ও হাকেম, হাদিসটি সহিহ]

আলহামদুলিল্লাহ।

No comments:

Post a Comment