👉২] হযরত আগার ইবনে ইয়াসার মুযান্নী (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে লোক সকল! তোমরা আল্লাহর কাছে তওবা কর এবং (গুনাহর জন্যে) তাঁর কাছে ক্ষমা চাও। আমি প্রত্যহ একশো বার তওবা করি। (মুসলিম)
📚রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ১৪ ।
👉৩] হযরত আবু মূসা আশ’আরী (রা) রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, পশ্চিম দিক থেকে সূর্যোদয় না হওয়া পর্যন্ত (অর্থ্যৎ কিয়ামত না আসা পর্যন্ত) মহান আল্লাহ প্রতি রাতে তাঁর ক্ষমার হাত প্রসারিত করতে থাকেন, যাতে করে দিনের গুনাহগার লোকেরা তওবা করে নিতে পারে। আর তিনি দিনের বেলা তাঁর ক্ষমার হাত প্রসারিত করে থাকেন, যাতে করে রাতের গুনাহগার লোকেরা তওবা করে নিতে পারে।
📚রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ১৬ ।
👉৪] হযরত আবু হুরাইরা (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্বে তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। (মুসলিম)
📚রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ১৭ ।
👉৫] হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহিমান্বিত আল্লাহ মৃত্যুর নিদর্শন প্রকাশের পূর্ব পর্যন্ত বান্দার তওবা কবুল করে থাকেন।
📚রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ১৮ ।
👉৬] হযরত ইবনে আব্বাস ও আনাস ইবনে মালিক (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ‘যদি কোনো ব্যক্তির কাছে এক উপত্যকা পরিমাণ সোনাও থাকে, তবে সে তাকে দুটি উপত্যকায় পরিণত হওয়ার আকাংখা পোষণ করবে। আসলে তার মুখ মাটি ছাড়া আর কিছুতেই পূর্ণ হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন।’ (বুখারী ও মুসলিম)
📚রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ২৩ ।
👉৭] হযরত আবু হুরাইরা (রা) বর্ণনা করেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ সুবহানাহু এমন দুই ব্যক্তির প্রতি হাসবেন, যাদের একজন অপরজনকে হত্যা করবে এবং উভয়েই জান্নাতে যাবে। তাদের একজন আল্লাহর পথে লড়াই করে শহীদ হবে। তারপর আল্লাহ হত্যাকারীর তওবা কবুল করবেন এবং সে ইসলাম গ্রহণ করে (জিহাদে) শাহাদাত লাভ করবে।১* (বুখারী ও মুসলিম)
১* হাদীসে বর্ণিত প্রথম ব্যক্তি স্বাভাবিক নিয়মেই শহীদ হিসেবে জান্নাত লাভ করবে। আর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির হত্যাকারী হলেও পরে ইসলাম গ্রহণের দরুন তার পূর্বেকার অপরাধ মাফ হয়ে যাবে এবং সে জান্নাতের অধিবাসী হবে। - অনুবাদক
📚রিয়াযুস স্ব-লিহীন :: বই ১ :: হাদিস ২৪ ।
No comments:
Post a Comment