
তিনটি কাজ মানুষকে রক্ষা করে এবং
তিনটি কাজ মানুষকে ধ্বংস করে!!
==========================
আবু হুরায়রা (রাঃ) তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তিনটি কাজ মানুষকে রক্ষা করে এবং তিনটি কাজ মানুষকে ধ্বংস করে। রক্ষাকারী কাজ তিনটি হচ্ছে-
.
(১) প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করা
(২) সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে হক কথা বলা এবং
(৩) সচ্ছলতায় ও অসচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা। আর ধ্বংসকারী কাজ তিনটি হচ্ছে-
(১) প্রবৃত্তির অনুসরণ করা
(২) কৃপণতাকে মেনে নেওয়া এবং
(৩) আত্ম-অহংকার করা। আর এটিই হচ্ছে সবচেয়ে কঠিন (বায়হাক্বী, মিশকাত হা/৫১২২, সনদ হাসান)।
ঊপদেশ, হাদিস নং ৬৯
হাদিসের মান: সহিহ হাদিস
No comments:
Post a Comment