Monday, January 8, 2018

“কবরের আজাবের কারন গুলি কি কি এবং “কবরের আযাব থেকে বাঁচার আমল/উপায়গুলি গুলি কি?”



Image may contain: text



“কবরের আজাবের কারন গুলি কি কি?”
:
যে সকল গুনাহের কারন জাহান্নামে যেতে হয় সে সব গুনাহের কারনে কবরেও আযাব হয়ে থাকে।
এর মধ্যে এমন কিছু গুনাহ রয়েছে যা কবর আযাবের কারন হবে।
যেমনঃ-
১- চোগলখোরি বা গীবত করা।
একের কথা অন্যকে লাগিয়ে সম্পর্ক নস্ট করা বা দুর্নাম করা।
২- পেশাবের ছিটা থেকে আত্মরক্ষা না করা।
৩-অবৈধভাবে যৌন চর্চা বা যিনায় লিপ্ত থাকা।
৪- সুদি কারবার করা।
৫- মিথ্যা কথা বলা।
৬- কুরআনকে পরিত্যাগ করা অর্থাৎ কুরআন পাঠ ছেড়ে দেয়া।
পড়তে না শিখা, মাসের পর মাস কুর আন খুলে না দেখা, ভুলে বসে থাকা ইত্যাদি।
.
“কবরের আযাব থেকে বাঁচার আমল/উপায়গুলি গুলি কি?”
১- যে কোন গুনাহ থেকে বেঁচে থাকার চেস্টা করা, বিশেষ করে যে সব কারনে কবরে আযাব হয় তা থেকে বেঁচে থাকা।
২- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে মুক্তি লাভের জন্য তাশাহুদে পাঠ করার জন্য যে দুয়া শিক্ষা দিয়েছেন তা পাঠ করা।
*"আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর অর্থাৎ হে আল্লাহ, কবরের আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই।"
এর বাইরে সকাল সন্ধ্যায় বেশী বেশী এই দুয়া পাঠ করা যাবে।
৩- প্রতি রাতে সুরা মুল্ক তিলাওয়াত করা।
প্রতি রাতে এই সুরা নিয়মিত পাঠকারীকে আল্লাহ তালা কবরের আযাব থেকে রক্ষা করবেন।
(মুস্তাদারেক হাকেম, সহি সুত্রে বর্নিত)
.
আসুন কবরের আযাব থেকে বেঁচে থাকার জন্য সব গুনাহের কাজ বর্জন করি এবং উল্লেখিত আমল গুলি নিয়মিত করার চেষ্টা করি।
আল্লাহ তাওফিক দিন।
.
**এই দোয়াটা পড়বেন।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কবরের আজাব, জাহান্নামের আজাব, দুনিয়ার ফেতনা ও মৃত্যুর সময়ের ফেতনা ও দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকার জন্য ফরয, নফল বা সুন্নত, যেকোনো সালাতে তাশাহুদ ও দুরুদের পরে সালাম ফিরানোর আগে এই দুয়া পড়তে বলেছেন।
ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲْ ﺃَﻋُﻮْﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺍﻟْﻘَﺒْﺮِ، ﻭَﻣِﻦْ ﻋَﺬَﺍﺏِ ﺟَﻬَﻨَّﻢَ، ﻭَﻣِﻦْ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺤْﻴَﺎ ﻭَﺍﻟْﻤَﻤَﺎﺕِ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻓِﺘْﻨَﺔِ ﺍﻟْﻤَﺴِﻴْﺢِ ﺍﻟﺪَّﺟَّﺎﻝِ .
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী আ’উযুবিকা মিন আ’যাবিল ক্বাবরি ওয়া মিন আযাবি জাহান্নাম, ওয়ামিন ফিতনাতিল মাহ্য়া ওয়াল্ মামাতি, ওয়ামিন সাররি ফিতনাতিল্ মাসীহিদ্-দাজ্জাল।
অর্থঃ ”হে আল্লাহ! তুমি আমাকে কাবরের আযাব থেকে রক্ষা করো,আমাকে জাহান্নামের আযাব, এবং দুনিয়ার ফিৎনা ও মৃত্যুর ফেতনা এবং দাজ্জালের ফিৎনা থেকে রক্ষা করো।”
(সহীহ বুখারী ২১০২,
সহীহ মুসলিম ১/৪১২)

No comments:

Post a Comment