
চুল ও দাড়ীতে কালো রং/কলপ/খেযাব লাগানো কি ইসলামে জায়েজ
❓
❓
❓
⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋⚋
إِنَّ الْيَهُو دَ وَالنَّصَارَى لَا يَصْبُغُو نَ نَفَخَلِفُو هُمْ
“ইয়াহুদী ও নাসারারা চুল ও দাড়িতে খেযাব লাগায় না। সুতরাং তোমরা খেযাব লাগিয়ে তাদের বিপরীত কর”।
কিন্তু কিয়ামতের পূর্বে লোকেরা এ আদেশ অমান্য করে কালো রং দিয়ে খেজাব (কলপ) লাগাবে।
يَكُونُ قَوْمٌ يَخْضِبُو نَفِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ كَحَوَاصِلِ الْحَمَامِ لَا يَرِيحُونَ رَاءِحَةَالْجَنَّةِ
“আখেরী যামানায় একদল লোকের আগমণ হবে যারা সাদা চুল-দাড়ি কালো রং দিয়ে পরিবর্তন করবে। তারা জন্নাতের গন্ধও পাবেনা”।
📚(আবু দাউদ, অধ্যায়ঃ কিতাবুত্ তারাজ্জুল, আলবানী (রঃ) হাদীছটিকে সহীহ বলেছেন)
হাদীছের ভাষ্য বাস্তবে পরিণত হয়েছে। পুরুষদের মাঝে দাড়ি ও মাথার চুল কালো রং দিয়ে পরিবর্তন করার প্রবণতা ব্যাপকভাবে দেখা দিয়েছে।
يَكُونُقَومٌ يَخضِبُونَ فِي آخِرِ الزَّمَانِ بِالسَّوَادِ؛ كَحَوَاصِلِ الحَاماَمِلاَ يَرِيحُونَ رَاءِحَةَالخَنَّةِ
“অর্থাৎ শেষ যুগে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা (চুল বা দাড়িতে) কালো রং লাগাবে। যা দেখেতে কবুতরের পেটের ন্যায়। তারা জান্নাতের সুগন্ধও পাবে না”।
📚(আবু দাউদ ৪২১২; নাসায়ী ৫০৭৭)
কারোর মাথার চুল বা দাড়র সাদা হয়ে গেলে তাতে কালো ছাড়া যে কোন কালার লাগানো সুন্নাত।
أُتِيَ بِأَبِي قُحَا فَةَ يَومَفَتح مَكَّة،وَرَأسُهُ وَلِحيَتُهُ كَالثَّغَا مَةِ بَيَا ضًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم غَيِّرُوا هَذَا بِشَيءٍ، وَاجتَنِبُوا السَّوَادَ.
“ মক্কা বিজয়ের দিন (আবূ বকর (রাঃ) এর পিতা ) আবূ ক্বহাফাহকে (রাসূলুল্লাহ (ﷺ)এর সামনে ) উপস্থিত করা হলো । তখন তার মাথায় চুল ও দাঁড়ি সাদা ফল ও ফুল বিশিষ্ট গাছের ন্যায় দেখাচ্ছিলো । তা দেখে রাসূলুল্লাহ (ﷺ) সাহাবাদেরকে বললেনঃ তোমরা কোন কিছু দিয়ে এর কালার পরিবর্তন করে দাও। তবে কালো কালার কিন্তু লাগাবে না”।
📚(আবু দাউদ ৪২০৪; নাসায়ী ৫০৭৮)
তবে রাসূলুল্লাহ (ﷺ) সাধারণত মেহেদি, জাফরান ও অর্স (লাল গোলাপের রস) দিয়ে কালার করতেন।
كَانَ النَّبِيُّ رَسُولُ اللَّهِ صَلى اللهُ عَلَيهِ وَسَللَّم يَلبَسُ النِّعَالَ السِّبتِيَّة،وَيُصَفِّرُ لِحيَتَهُ بِالوَرسِ وَالزَّعفَرَانِ
“রাসূলুল্লাহ (ﷺ) চামড়ার জুতো পরিধান করতেন এবং অর্স তথা লাল গোলাপের রস ও জাফরান দিয়ে দাঁড়িটুকু হলুদ করে নিতেন”।
📚(আবূ দাউদ ৪২১০)
إِنَّ أَحسَنَ مَا غُيِّرَ بِهِ هَذَا الشَّيبُ:الحِنَّاءُوَالكَتَمُ
“ নিশ্চয় সর্বশ্রেষ্ঠ বস্তু যা দিয়ে বার্ধক্যের সাধা বর্ণকে পরিবর্তন করা যায় তা হচ্ছে মেহেদি ও কাতাম; যার ফল মরিচের ন্যায়”।
📚(আবূ দাউদ ৪২০৫; নাসায়ী ৫০৮০)
No comments:
Post a Comment