Thursday, July 12, 2018

আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন,






আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 
.
“রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ছাটাইতে শোয়ার কারণে তার পার্শ্বদেশে দাগ পড়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক, আমাদেরকে অনুমতি দিলে আমরা আপনার জন্য একটি কিছু তৈরী করে দিতাম যা আপনাকে এরূপ কষ্ট দেয়া থেকে হেফাজত করত। 
.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমার আর এ দুনিয়ার ব্যাপারটি কি? আমি ও দুনিয়ার উদাহরণ তো এমন যেমন কোন সওয়ারী কোন গাছের নীচে বিশ্রামের জন্য আশ্রয় নিল তারপর সেটা ছেড়ে চলে গেল।” 
.
[তিরমিযী, হা/২৩৭৭; ইবনে মাজাহ, হা/৪১০৯, মুসনাদে আহমাদঃ ১/৩৯১]

No comments:

Post a Comment