
কুরআন ভুলে গেলে ‘ভুলে গেছি’ বলবেন নাঃ
==========
মুখস্থ কুরআন ভুলে গেলে ‘ভুলে গেছি’ বলা মকরূহ। কারণ তাতে গাফলতি ও অবজ্ঞা প্রকাশ পায়। বরং সেই সময় বলতে হয়, ‘আমাকে কুরআন ভুলিয়ে দেওয়া হয়েছে।’
.
রাসুল (সাঃ) বলেন, ‘‘কারো এ কথা বলা নিকৃষ্ট যে, ‘আমি অমুক অমুক আয়াত ভুলে গেছি।’ বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে।’’
(বুখারী তাওহীদ পাবঃ হা/ ৫০৩৯, মুসলিম আল-মাকতাবাতুশ-শামেলা হা/৭৯০)
-------------------------
সূত্র-
গ্রন্থঃ ইসলামী জীবন-ধারা
অধ্যায়ঃ কুরআনের প্রতি আদব
লেখকঃ আব্দুল হামিদ ফাইযী
No comments:
Post a Comment