Saturday, August 18, 2018

*ঈদের সালাতে তাকবীর সংখ্যা:



Image may contain: one or more people and text


*ঈদের সালাতে তাকবীর সংখ্যা:
*প্রশ্ন: সহীহ হাদীসের আলোকে কয় তাকবীরে ঈদের সালাত পড়তে হয়? ৬ তাকবীরে ঈদের সালাত পড়ায় এমন ঈমানের পেছনে কি ঈদের সালাত পড়া বৈধ হবে?*
উত্তর:
তাকবীরে তাহরীমা ও রুকুর তাকবীর ছাড়া ঈদের দু রাকাআত সালাতের প্রথম রাকাতে অতিরিক্ত সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর দেয়া করা অধিক হাদীস সম্মত। এ ব্যাপারে হাদীসের কিতাবগুলোতে পর্যাপ্ত পরিমানে হাদীস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি হাদীস নিম্নরূপ:
عن عَائِشَة أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْفِطْرِ وَالْأَضْحَى فِي الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ وَفِي الثَّانِيَةِ خَمْسًا…قَالَ سِوَى تَكْبِيرَتَيْ الرُّكُوعِ

“আয়েশা (রা:) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিতর এবং ঈদুল আযহার প্রথম রাকাতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর দিতেন।” বর্ণনাকারী বলে, উল্লেখিত তাকবীরগুলো রুকুর তাকবীরদ্বয় ছাড়া। (আবূদাঊদ হাদীস নং ৩৭০)
তবে কোন কোন সাহাবী থেকে ৬ তাকবীর দ্বারা ঈদের সালাত পড়ার বিষয়টিও প্রমাণিত। সুতরাং ঈদের সালাত ১২ তাকবীরে পড়া হোক অথবা ৬ তাকবীরে উভয়টি সহীহ। তবে ১২ তাকবীরের হাদীস সংখ্যা প্রচুর এবং অধিক শক্তিশালী হওয়া এটি অধিক উত্তম। (যেমনটি শাইখ আলবানী বলেছেন)।
আরেকটি বিষয় হল, এই অতিরিক্ত তাকবীরগুলো সুন্নত; রোকন বা ওয়াজিব নয়। সুতরাং কেবল তাকবীরের সংখ্যাকে কেন্দ্র করে ঈদের মাঠে ঝগড়া-মারামারি করা বা ঈদের মাঠ ভাগ করা শরীয়তের দৃষ্টিতে কাম্য নয়। আল্লাহু আলাম
--------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব

No comments:

Post a Comment