
"জুম'আর দিনের মুল্যবান সময়"
======================
গ্রন্থঃ মিশকাতুল মাসাবীহ (মিশকাত)
অধ্যায়ঃ পর্ব-৪ঃ সলাত (كتاب الصلاة)
হাদিস নম্বরঃ ১৩৬০
৪২. দ্বিতীয় অনুচ্ছেদ - জুমু‘আর সলাত
১৩৬০-[৭] আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিন দু‘আ কবূল হবার সময়টির আকাঙ্ক্ষা করে, সে যেন ‘আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময় খোঁজে। (তিরমিযী)[1]
[1] হাসান লিগায়রিহী : আত্ তিরমিযী ৪৮৯, সিলসিলাহ্ আস্ সহীহাহ্ ২৫৮৩, সহীহ আত্ তারগীব ৭০১, সহীহ আল জামি‘ ১২৩৭।
হাদিসের মানঃ হাসান
___________________________________
গ্রন্থঃ সহীহ মুসলিম (হাঃ একাডেমী)
অধ্যায়ঃ ৮। জুমু’আহ (كتاب الجمعة)
হাদিস নম্বরঃ ১৮৬০
৪. জুমুআর দিন একটি বিশেষ সময় প্রসঙ্গে
১৮৬০-(১৬/৮৫৩) আবুত তহির, আলী ইবনু খশরাম, হারূন ইবনু সাঈদ আল আয়লী ও আহমাদ ইবনু ঈসা (রহঃ) ... আবূ মূসা আল আশ'আর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ ইবনু উমর (রাযিঃ) আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুমুআর দিনের বিশেষ মুহুর্তটি সম্পর্কে হাদীস বর্ণনা করতে শুনেছ? বর্ণনাকারী বলেনঃ আমি বললাম, হ্যাঁ। আমি পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ ইমামের বসা থেকে সলাত শেষ করার মধ্যবর্তী সময়ের মধ্যে সে মুহুর্তটি নিহিত। (ইসলামী ফাউন্ডেশন ১৮৪৫, ইসলামীক সেন্টার ১৮৫২)
হাদিসের মানঃ সহিহ
No comments:
Post a Comment