Saturday, September 1, 2018

নারী পুরুষ সালাতে কিভাবে সিজদা দিবেন?



Image may contain: people sitting



নারী পুরুষ সালাতে কিভাবে সিজদা দিবেন?
------
সালাতে সিজদাহঃ
*
‘যে ব্যক্তি আল্লাহর জন্য একটি সিজদা করে, আল্লাহ তার জন্য একটি নেকী লেখেন ও তার একটি পাপ দূর করে দেন এবং তার মর্যাদার স্তর একটি বৃদ্ধি করে দেন। অতএব তোমরা বেশী বেশী সিজদা কর’ (ইবনু মাজাহ হা/১৪২৪ ‘ছালাত’ অধ্যায়-২, অনুচ্ছেদ-২০১।)
.
রাসুল (সাঃ) সাত অঙ্গের দ্বরা সিজদাহ করতেন| দুই হাতের তালু, দুই হাটু, দুই পায়ের পাতা (আঙ্গুল), কপাল ও নাক। সিজদাহ দুটি করতে হয়।
সিজদায় অবশ্যই কপাল ও নাক দুটোই মাটিতে স্পর্শ করতেই হবে| সেই ব্যক্তির সালাত হয় না যার নাক ও কপাল মাটি স্পর্শ করে না| (দারু কুতনি, তাবরানী)
.
সিজদায় পায়ের গোড়ালি উর্ধ্বমুখী থাকবে, পায়ের আঙ্গুল মাটিতে লাগানো থাকবে, উরু থেকে পেট আলাদা থাকবে | (বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই)
.
রাসুল (সাঃ) সিজদার সময় দুই হাতের তালু কখনো কাধ বরাবর রাখতেন আবার কখনো কান বরাবর রাখতেন| (আবু দাউদ, তিরমিজি)
.
আমাদের সমাজে প্রচলিত পদ্ধতিতে মহিলারা শরীর লেপ্টিয়ে বিছিয়ে দেন জমিনে, দুই হাত মিলিয়ে দেন জমিনে যা স্পষ্ট হাদিস বিরোধী এবং তা পরিত্যজ্য।
.
রাসুল (সাঃ) দুই হাত মাটিতে বিছিয়ে দিতেন না| বরং তা জমিন থেকে উপরে (বুখারী, আবু দাউদ) এবং পেটের দুই পাশ থেকে দুরে রাখতেন| (বুখারী, মুসলিম)
.
হাটু, পেট, হাত, মাথা এই অঙ্গগুলোর মাঝখানে এমন ফাকা থাকতে হয় যেন এই ফাকা দিয়ে একটি বকরীর বাচ্চা চলে যেতে পারে। (সহিহ মুসলিম)
.
হে পাঠক! লক্ষ্য করুন, ‘তোমরা সিজদায় সোজা থাকো, তোমরা কুকুরের মত দুই হাত বিছিয়ে দিও না’ (বুখারী, মুসলিম, আবু দাউদ, আহমদ)
.
‘তোমরা হিংস্র প্রাণীর মত হাত বিছিয়ে দিও না, দুই হাতের তালুর উপর ভর রাখো এবং দুই বাহুকে আলাদা রাখ... এভাবে করলে তোমার সকল অঙ্গ সিজদাহ করবে”| (ইবনে খুযায়মা)
.
অতএব, আমাদের সমাজে মহিলারা যে পদ্ধতি অবলম্বন করে থাকেন সিজদায় তা স্পষ্ট হাদিস বিরোধী|
আল্লাহ বলেন ”রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর।” সুরা হাশর ৭।
.
যে লোক রসূলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল। সুরা নিসা ৮০ |
রাসুল (সাঃ) বলেন, “তোমরা সেভাবে সালাত আদায় কর, যে ভাবে আমাকে সালাত আদায় করতে দেখ”। (বুখারী ১/৮৮,মিশকাত হা/৬৩১,৬৬ পৃঃ)|

No comments:

Post a Comment