Sunday, September 2, 2018

কোন ক্ষেত্রে ইন্‌শা আল্লাহ বলতে হবে? এবং কোন কোন ক্ষেত্রে বলতে হবে না?




কোন ক্ষেত্রে ইন্‌শা আল্লাহ বলতে হবে? এবং কোন কোন ক্ষেত্রে বলতে হবে না?
------------
[ইন অর্থ যদি, শা অর্থ চান বা ইচ্ছা করেন, আল্লাহ অর্থ আল্লাহ অর্থাৎ ইনশা আল্লাহ মানে যদি আল্লাহ চান যা ভবিষ্যত বুঝায়]

ভবিষ্যতের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ইন্‌শাআল্লাহ বলা উত্তম। আল্লাহ বলেনঃ
وَلا تَقُولَنَّ لِشَيْءٍ إِنِّي فَاعِلٌ ذَلِكَ غَدًا إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ
“কখনই তুমি কোন বিষয়ে বলনা - আমি ওটা আগামীকাল করব –‘আল্লাহ ইচ্ছা করলে’ - এই কথা না বলে; .....” (সূরা কাহাফঃ ২৩-২৪)

অতীত হয়ে গেছে এমন বিষয়ের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলার দরকার নেই। 
যেমন কোন লোক যদি বলে গত রবিবারে রামাযান মাস এসেছে ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ বলার প্রয়োজন নেই। কারণ তা অতীত হয়ে গেছে। অনুরূপভাবে ইনশাআল্লাহ আমি কাপড় পরিধান করেছি। এখানেও ইনশাআল্লাহ বলার দরকার নেই। কারণ কাপড় পরিধান করা শেষ হয়ে গেছে। নামায আদায় করার পর ইনশাআল্লাহ নামায পড়েছি বলার দরকার নেই। কিন্তু যদি বলে ইনশাআল্লাহ মাকবূল নামায পড়েছি তাহলে কোন অসুবিধা নেই। কারণ নামায কবূল হল কি না তা আল্লাহ ছাড়া কেউ জানেনা।

গ্রন্থঃ ফাতাওয়া আরকানুল ইসলাম |
রচনা/অনুবাদ/সংকলনঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ)

No comments:

Post a Comment