Saturday, September 1, 2018

মৃত ব্যক্তির জন্য কখন কিভাবে কী দুআ করতে হয়? সবারই জানার দরকার -



No automatic alt text available.


** মৃত ব্যক্তির জন্য কখন কিভাবে কী দুআ করতে হয়? সবারই জানার দরকার -
মৃত ব্যক্তির জন্য কুরআন ও হাদীসে বর্ণিত দুআ সমূহের পাশাপাশি নিজের ভাষায় তাদের গুনাহ মোচন, ক্ষমা প্রার্থনা, কবরের আযাব থেকে মুক্তি, জাহান্নাম থেকে পরিত্রাণ, জান্নাতে প্রবেশ, জান্নাতে মর্যাদ বৃদ্ধি ইত্যদি বিষয়ে দুআ করা যেতে পারে।
যে কোন সময়ই দুআ করা যায় তবে দুআ কবুলের অধিক আশা ব্যাঞ্জক সময় ও স্থানগুলোতে দুআ করলে তা কবুলের সম্ভাবনা বেশি থাকে। যেমন ভোররাত, সেজদা অবস্থায়, নামায, দান-সদকা, কুরআন তিলাওয়াত-রোযা ইত্যাদি ইবাদত করে সেগুলোকে ওসীলা ধরে দুআ করা, আযান ও একামের মধ্যবর্তী সময়, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত , সফর অবস্থায় ইত্যাদি। আল্লাহু আলাম।
------------
(সৌজন্যে - আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল)

No comments:

Post a Comment