Saturday, September 1, 2018

অভিভূত হওয়ার মত একটা হাদিস !!!





অভিভূত হওয়ার মত একটা হাদিস 
<><><><><><><><><><><><><><>

উম্মু হানি (রা) রাসূল (ﷺ) এর নিকট এসে বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তিনি বলেনঃ " তুমি ১০০ বার "সুব'হা-নাল্লাহ" বলবে তাহলে ১০০টি ক্রীতদাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব তুমি পাবে। তুমি ১০০ বার "আল হামদু লিল্লাহ" বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য ১০০ টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমপরিমাণ সাওয়াব পাবে। তুমি ১০০ বার "আল্লাহু আকবার" বলবে, তাহলে ১০০টি মাকবুল উট কুরবানির সমপরিমাণ সাওয়াব তুমি পাবে।তুমি ১০০ বার "লা-ইলাহা ইল্লাহ" বলবে, তাহলে তোমার সাওয়াবে আসমান ও জমীন পূর্ণ হয়ে যাবে (এবং তোমার কোন পাপই বাকি থাকবেনা)....
#রেফারেন্সঃ মুসনাদে আহমাদ ৬/৩৪৪, সুনানু ইবনু মাজাহ ২/১২৫২,নং ৩৮১০, নাসাঈ, কুবরা ৬/২১১, মুসতাদারাক হাকিম ১/৬৯৫, মাজমাউয যাওয়াইদ ১০/৯২; আলবানী সহীহাহ ৩/৩০২,৩৯০,নং ১৩১৬।
যে বই থেকে লেখলামঃ 
সহীহ মাসনূন অযীফা।

লেখকঃ বাংলাদেশের একজন খ্যাতনামা প্রয়াত আলেমে দ্বীন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এর আল হাদিস বিভাগের অধ্যাপক, বহু গ্রন্থ প্রণেতা ডক্টর আবু নাসের মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।
.
বইয়ের পিডিএফ লিঙ্কঃ √ সহী মাসনুন অযীফা : xeroxtree.com/pdf/sohih_masnun_oyajifa.pdf

No comments:

Post a Comment