Thursday, October 18, 2018

দু'জনের রেখে যাওয়া কর্মই দুনিয়াতে মানুষ চর্চা করবে।



No automatic alt text available.


পপ সংঙ্গীত শিল্পী "আইয়ুব বাচ্চু" চলে গেছেন। তিনি রেখে গেছেন "আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে" এক চালা টিনের ঘর সবাই তো যাযাবর!" "এক আকাশের তারা তুই একা গুনিস নে" "সেই তুমি কেন এত অচেনা হলে" সহ আরো অসংখ্য গান।
আবার ইসলামি স্কলার "ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (র)" ও চলে গেছেন। তিনি রেখে গেছেন, হাদিসের নামে জালিয়াতি, রাহে-বেলায়াত, কুরআন সুন্নাহর আলোকে ইসলামি আক্বীদাহ সহ আরো অনেক ইসলামি বই।
দু'জনের রেখে যাওয়া কর্মই দুনিয়াতে মানুষ চর্চা করবে।

তবে পার্থক্য হলো একজনের রেখে যাওয়া কর্ম চর্চা করে মানুষ ইসলামের পথে আসবে।(সাদাকা জারিয়া)
আবার আরেক জনের রেখে যাওয়া কর্ম চর্চা করে মানুষ ইসলাম থেকে দূরে সরে পরবে।(গুনায়ে জারিয়া)
রাসূলুল্লাহ্ (ছাঃ) বলেছেনঃ আদম সন্তান মৃত্যু বরণ করলে তিনটি আমল ব্যতীত তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়ঃ
(১) সাদকায়ে জারিয়া বা (মানুষ উপকার লাভ করে এমন দান)
(২) উপকারী বিদ্যা। 
(৩) সৎ সন্তান যে তার জন্যে দু'আ করে।”(মুসলীম)

আসুন এমন ভালো কিছু রেখে যাই যা দুনিয়ার মানুষ চর্চা করে উপকৃত হবে আর কবরে থেকেও নিজে এর 
প্রতিফল পাবো। (সাদকায়ে জারিয়া)।

No comments:

Post a Comment