Friday, October 19, 2018

মহান আল্লাহ (সুবাহানাহু ওয়া তা'আলা)আইয়ুব বাচ্চুকে ক্ষমা করে দিন।



Image may contain: 1 person


আইয়ুব বাচ্চু মারা গেছেন সেটা ইতিমধ্যে আমরা জেনেছি। তার মৃত্যুতে স্কয়ার হাসপাতালের মুখপাত্র ডা. মো. নাজিমউদ্দিন ভাষ্যমতে – আইয়ুব বাচ্চুর হার্ট ৩০% কার্যক্ষমতা ছিলো। তিনি নাকি গত কিছুদিন আগেও চেক আপ করিয়েছিলেন। ২০০৯ সালে তার হার্টে নাকি রিং পড়ানো হয়েছিলো।
.
তার মানে ২০০৯ থেকে ২০১৮ এই ৯ বছর ধরে তিনি শারিরিক ভাবে অনেক অসুস্থ ছিলেন। আর হার্টের বাইপাস করা রোগীরা অবশ্যই জানেন এটা অনেকটা মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসার মত (যদিও মৃত্যু তার নির্ধারিত সময়েই হবে, এক মূহুর্তও বিলম্ব হবে না)। 

.
এই ৯ টা বছর ধরে এত অসুস্থ থাকা মানুষটা মৃত্যুর ১ সপ্তাহ আগেও একটি কনসার্ট করে এসেছেন এই শরীর নিয়ে। শ্রষ্টার অবাধ্যতা করতে করতে একটা বান্দা কতটা আল্লাহর সন্নিকট থেকে দূরে সরে যায় শয়তানের পদাংক অনুসরণ করে।
.
ইমাম ইবনে তাইমিয়্যা বলেছেন – "গান-বাজনা হচ্ছে নফসের মদসরূপ।" মদ (নেশাদারদ্রব্য) যেমন মানুষ আল্লাহ স্বরণ থেকে ভুলিয়ে রাখে, ঠিক তেমন এই গান-বাজনাও বান্দাকে শ্রষ্টার নাফরমানি করতে উৎসাহ প্রদান করে।
.
ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেন – "নিশ্চয়ই আল্লাহ তা‘আলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন।" (বায়হাক্বী, হাদীছ ছহীহ, মিশকাত হা/৪৫০৩। বাংলা মিশকাত, ৮ম খণ্ড, হা/৪৩০৪)
.
ভাই আলি বানাত (রহ.) ক্যান্সারে আক্রান্ত হয়ে আল্লাহর হেদায়াত পেয়েছিলো। ভাই বাকের আল মোহাম্মদ (রহ.) ও ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে আল্লাহর আনুগত্য বান্দা হয়েছিলো। ব্রেন ক্যান্সার তার জন্য নিয়ামত হয়েছিলো রবের পক্ষ থেকে। তার কবরের সামনে দাঁড়িয়ে তার মৃত্যুর পর বক্তব্য দিয়েছিলো ইমাম মোহাম্মদ হবলোস।
.
কেউ অসুস্থতাকে পায় রহমত হিসেবে। আর কারোবা জন্য তা হয় অভিশাপ। মহান আল্লাহ (সুবাহানাহু ওয়া তা'আলা) বলেন,
.
"আর আল্লাহ যাকে ইচ্ছা সরলপথে পরিচালিত করেন।" [সুরাহ ইউনুস, আয়াত : ২৫ (শেষাংশ)]
.
সারাদিন "ইহদিনাস সিরাতা’ল মুসতাকি’-ম" বলতেছি আমরা, কিন্তু এর অর্থটাকি একটা বারও আমরা উপলব্ধি করতে পারি? "সরল পথ" – চাইতেছি রবের কাছে, আর অবাধ্যতার সাগরে ডুবে থাকছি সারাদিন। সরল পথ পাওয়াটা কি এতটাই সহজ। সরল পথ শুধু চাইলেই পাওয়া যায় না তার জন্য নিরলস চেস্টা করতে হয়। যাই হোক, যতই আমরা মানুষকে নসিহত করি, তার জন্য মন খারাপ করি এতে আসলে কোন লাভ আছে কি' নেই তা জানা নেই। তবে আল্লাহ বলেন,
.
“নিঃসন্দেহে তুমি যাকেই ইচ্ছা করবে তাকে সৎপথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনিই ভালো জানেন কারা সৎপথের অনুসারী।” (সূরাহ কাসাস, আয়াত : ৫৬)
.
পরিশেষে বলবো – এক শ্রেনীর ভক্তকূল শুধু Rip, ওপারে টোপারে ভালো থাকুন, rest in peace ইত্যাদি লিখছেন। আদৌ কি এতে মৃত ব্যক্তিটির জন্য কোন উপকার হচ্ছে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" বলে তার থেকে আমাদের শিক্ষা নেয়া ও তার মাগফেরাতের জন্য আল্লাহর নিকট দোয়া করা উচিত।

এই আয়ুব বাচ্চু সারা জীবন মানুষদেরকে গান বাজনার মত হারাম কাজে মাতিয়ে রেখেছেন, তার কনসার্ট আর গানের জন্য লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফেল রয়েছে।
.
মহান আল্লাহ (সুবাহানাহু ওয়া তা'আলা)আইয়ুব বাচ্চুকে ক্ষমা করে দিন।সাথে আমাকেও,একসময় আমিও অনেক শুনেছি।। 
আমীন।

No comments:

Post a Comment