
১০ লক্ষ সওয়াব, অতি সহজেই আপনি যেভাবে পেতে পারেন -
________________________________________
রাসুল (সাঃ) বলেন, বাজারে প্রবেশ করে নিম্নের দোয়াটি যে পাঠ করবে আল্লাহ্ তা’লা তার জন্য ১০ লক্ষ পুণ্য লিপিবদ্ধ করবেন, তার ১০ লক্ষ পাপ মোচন করে দেবেন, তাকে ১০ লক্ষ মর্যাদায় উন্নীত করবেন এবং বেহেস্তে তার জন্য একটি গৃহ নির্মাণ করবেন। (সহিহ তিরমিজি ৩৪২৮-৩৪২৯)
«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، وَهُوَ حَيٌّ لاِ يَمُوتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ».
(লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্দাহু লা শারীকালাহু লাহুল-মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহঈ ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া হায়্যুল লা ইয়ামূতু বিয়াদিহিল খইরু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বদীর)।
“একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর। তিনিই জীবন দান করেন এবং তিনিই মারেন। আর তিনি চিরঞ্জীব, মারা যাবেন না। সকল প্রকার কল্যাণ তাঁর হাতে নিহিত। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।”
এতো ফযিলতপূর্ণ দোয়া খুব কম রয়েছে সুতরাং যখনই বাজারে যাবেন তখনই এ দোয়া বলতে ভুলবেন না, যদিও শয়তান চেষ্টা করবে ভুলিয়ে দেওয়ার জন্য।
No comments:
Post a Comment