Wednesday, March 18, 2015

যে তিনটি ক্ষেত্র ছাড়া তিনি কোনো কথা বার্তায় মিথ্যা,বলা অনুমতি দিয়েছেন।




আস সালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সল্লাইতা আ'লা ইব্রহীম
--
মিথ্যা বলার বৈধতার ক্ষেত্রে উম্মে কুলসুম (রা:) হতে বর্ণিত, তিনি,রাসূল (সা:) কে বলতে শু্নেছেন ; সেই ব্যক্তি মিথ্যুক নয়, যে লোকদের মধ্যে মিল-মিশ করাতে চায়, ভালো কথাকে অগ্রাধিক দেয়; বা উওম কথা বলে। ( হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম ব'ণনা করেছেন)
ইমাম মুসলিম এক রেওয়ায়েতে আরো বলেছেন: উম্মে কুলসুম (রা:) ব'ণনা করেন, আমি রাসূল (সা:) থেকে শুনিনি, যে তিনটি ক্ষেত্র ছাড়া তিনি কোনো কথা বার্তায় মিথ্যা,বলা অনুমতি দিয়েছেন।
তাহলো:
১) জিহাদ,
২) লোকদের মধ্যে সন্ধি স্থাপনে এবং
৩) আপন স্ত্রীর সাথে কথা- বার্তায় সংসারের শান্তি বিধানের জন্য
(অধ্যায় :১৭, নিষিদ্ধ কাজসমুহ, অনুচ্ছেদ-২৬১ রিয়াদুস সালেহীন)

No comments:

Post a Comment