নাহ, মনে হয় নিজে বাঁচলেই বাপের নাম। আপনাদের কাছে মাফ চাই, দু'আও চাই।
---------------------------------------------------------------------------------------

আপনারা আমার হিতাকাঙ্ক্ষী হোন। আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী অলরেডিই আছি, ইন-শা-আল্লাহ।
আমার জন্য দু'আ করবেন, আমি যেন সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারি, আল্লাহ আমার অন্তর থেকে সমস্ত বিদ্বেষ (যদি থাকে), সমস্ত হিংসা (যদি থাকে), সমস্ত অহংকার (যদি থাকে) দূর করে দেন। আমীন, সুম্মা আমীন।
একইভাবে আমিও আপনাদের জন্য সেই একই দু'আ করি।

একইভাবে এই দু'আও করবেন, আল্লাহ যেন আমাকে বিদআত থেকে ও বিদআতি থেকে, হিজবি থেকে ও গোমরাহী থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যেন আমাকে সেসব থেকে সতর্ক থাকার তৌফিক দেন এবং অন্যকে সতর্ক করবার তৌফিক দান করেন। এবং কোনোভাবে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি থেকে মুক্ত রাখেন এবং তাঁর মধ্যমপন্থী বান্দা এবং তাঁর রসূলের মধ্যমপন্থী উম্মত হিসেবে কবুল করেন। আমীন, সুম্মা আমীন। আমিও একইভাবে আপনাদের জন্য সেই একই দু'আ করি।
একইভাবে আল্লাহ যেন আমাকে প্রমানবিহীন আন্দাজ-অনুমানভিত্তিক কথা বলা থেকে, বিশ্বাস করা থেকে দূরে রাখেন। আমীন, সুম্মা আমীন। সেইসাথে আপনাদের জন্যও সেই দু'আ করি। তিনি যেন আমাকে এবং আপনাদের যে কোনো জিনিসের বা ইস্যুর ভেরিফাই করবার তৌফিক দান করেন, আমীন।
ওয়াল্লাহি, আমি আপনাদেরকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি (যারা আহলুস সুন্নাহ এবং সালাফি মানহাজের একনিষ্ঠ অনুসারী হওয়ার চেষ্টা করে)।
Overall, আল্লাহ আমাকে যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। সেই সাথে আপনাদেরও। আমীন, আমীন, আমীন।
.
.
আবু মূসা আশ্’আরী (রদী-আল্লাহু 'আনহু) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ-- কিয়ামতের পূর্বক্ষণে ফিতনার পর ফিতনা দেখা দিবে যেমন আঁধার রাতের টুকরো সমূহ। কোন ব্যক্তি সকালে ঈমানদার থাকলে বিকেলে হবে কাফির এবং বিকেলে ঈমানদার থাকলে সকালে হবে কাফির। এমন পরিস্থিতিতে বসা ব্যক্তি উত্তম দাঁড়ানো ব্যক্তির চাইতে এবং দাঁড়ানো ব্যক্তি উত্তম চলন্ত ব্যক্তির চাইতে এবং চলন্ত ব্যক্তি উত্তম দৌড়ানো ব্যক্তির চাইতে। অতএব তোমরা তখন নিজ নিজ ধনুকগুলো ভেঙ্গে ফেলবে এবং তারগুলোও ছিঁড়ে ফেলবে। তলোয়ারগুলো পাথরে মেরে ওগুলোর ধার নষ্ট করে দিবে। এরপরও কেউ জোরপূর্বক তোমাদের ঘরে ঢুকে পড়লে তার সাথে আদম সন্তান হাবিলের ন্যায় আচরণ করবে তথা তার দিকে আক্রমণের হাত বাড়াবে না। (আহমাদ ৪/৪০৮ আবু দাউদ/’আউনুল্ মা’বূদ ১১/৩৩৭, ইবনু মাজাহ্ ২/১৩১০, স’হীহুল্ জা’মি’ - হাদীস ২০৪৫)
.
.
আবু হুরাইরাহ্ (রদী-আল্লাহু 'আনহু) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ-- তোমরা দ্রুত আমল করো ফিতনা আসার পূর্বে যেমনঃ তা আঁধার রাতের টুকরো সমূহ। কোন ব্যক্তি সকালে ঈমানদার থাকলে বিকেলে হবে কাফির অথবা বিকেলে ঈমানদার থাকলে সকালে হবে কাফির। ধর্মকে সে বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে। (মুসলিম, হাদীস ১১৮)
.
.
আনাস্ (রদী-আল্লাহু 'আনহু) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ-- তোমরা ধৈর্য ধরো। কারণ, সামনে যতো দিন আসবে তা পূর্বের চাইতেও আরো খারাপ হবে যতক্ষণ না তোমরা নিজ প্রভুর সাথে সাক্ষাৎ করবে। (বুখারী, হাদীস ৭০৬৮)
.
.
উম্মে সালামাহ্ (রদী-আল্লাহু 'আনহু) থেকে বর্ণিত তিনি বলেনঃ-- রাসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেনঃ-- রসূল (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) একদা রাত্রি বেলায় ভয়ে ও আতঙ্কে ঘুম থেকে জেগে গিয়ে বললেনঃ আশ্চর্য! কতই না ধন-ভাণ্ডার আল্লাহ্ তা’আলা নাযিল করেছেন এবং তিনি অবতীর্ণ করেছেন কতই না ফিতনা। কে আছে আমার হুজরাবাসী স্ত্রীদেরকে নামাযের জন্য জাগিয়ে দিবে। দুনিয়াতে বহু কাপড় পরিহিতা আখিরাতে উলঙ্গিনী থাকবে। বুখারী, হাদীস ৭০৬৯)
...

জাযাকুমুল্লাহু খাইরন
No comments:
Post a Comment