Tuesday, March 17, 2015

রাসুল (সাঃ)-এর পিতা-মাতা কি জান্নাতে আছেন?




আসসালামুওলাইকুম।
==============================
রাসুল (সাঃ)-এর পিতা-মাতা কি জান্নাতে আছেন?
০=০=০=০=০=০=০=০=০=০=০=০=০=
হাদীস হতে জানা যায় যে, রাসুল (সঃ) কে তার মাতার জন্য মাগফিরাত চাইতে অনুমতি প্রদান করেন নাই মহান আল্লাহ। রাসূল (সঃ) বলেন,
-“আমি আমার রবের কাছে আমার মায়ের ক্ষমা প্রার্থনার জন্য আবেদন জানালাম। আমাকে অনুমতি দেওয়া হলো না। কিন্তু আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যেন আমি আমার মাতার কবর যিয়ারত করতে পারি এবং আমাকে অনুমিত দেওয়া হলো।” [১]
রাসুল (সাঃ)-এর মাতা ছিলেন মুশরিক এবং মুশরিক অবস্থাতেই তার মৃত্যু হয়েছিল।
নবী-রাসুল, ঈমানদার-মুমিনদের জন্য অনুমোদিত নয় যে, তারা কাফির-মুশরিকদের জন্য দূ'আ বা মাগফিরাত কামনা করুক। ঠিক যেমনটি ঘটেছিল, নুহ (আঃ) এর পুত্রের বেলায়। তার পুত্র পানিতে ডুবার সময় তিনি তাকে নৌকায় তুলতে চাইলেও আল্লাহ অনুমতি দেন নাই।
অন্য একটি হাদীসের বর্ণিত এক সাহাবী তার পিতার মৃত্যুর পর রাসুল (সাঃ)-এর নিকট এসে জিজ্ঞেস করলেন,
-“ইয়া রাসুলুল্লাহ (সাঃ) ! আমার পিতা কোথায় আছেন?” রাসুল (সাঃ) বললেন,
-“তোমার পিতা জাহান্নামে আছে।” সাহাবী রাসুল (সাঃ)-এর উক্ত কথা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলেন।
অতঃপর রাসুল (সাঃ) অন্য সাহাবীকে বললেন তাকে ডেকে আনতে। সাহাবীকে ডেকে আনা হলো। রাসুল (সাঃ) তাকে বললেন,
-“তোমার পিতা যেখানে আছে- আমার পিতাও সেখানে আছে। মন খারাপ করার কিছুই নাই। তোমার দুঃখ করার কিছু নাই, যারা ঈমান আনে নাই তারা জাহান্নামে যাবে, ঐ কারনে আমার বাবাও জাহান্নামে যাবে।”[২]
উপসংহারঃ
============
মহান আল্লাহ বলেন,
-"অধিকাংশ লোক আল্লাহর প্রতি ইমান আনা সত্তেও মুশরিক।" [৩]
যারা মুশরিক, যারা ঈমান আনে নাই বা ঈমান আনার আগেই মারা যায় তাদের অবস্থান জাহান্নাম।
আর রাসুলুল্লাহ (সঃ) পিতা-মাতার অবস্থা যদি এমন হয় তা হলে আমাদের ভিতর যারা ইমান আনার পরও মুশরিক তাদের কি অবস্থা হবে?
আল্লাহ আমাদেরকে সহীহ শুদ্ধ ঈমান নিয়ে চলার তৌফিক দান করুন!
আমিন...!
[*আল্লাহ আরও ভালো জানেন]
সোর্সঃ
=======
[১] সলিম হ/৯৭৬; নাসাঈ, আবু দাউদ হা/৩২৩৪
[২] মুসলিম হা/৫০০; কিতাবুল ঈমান অধ্যায়
[৩] সূরা ইউসুফ ১০৬

No comments:

Post a Comment