আস সালামুয়ালাইকুম, আলহামদুলিল্লাহ,ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রসুলিল্লাহ।
-
রমাদান আসতে আর বেশি দিন বাকি নেই। সাহাবা(রা) রমাদানের ৬মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আর আমরা!!
-
রমাদান আসতে আর বেশি দিন বাকি নেই। সাহাবা(রা) রমাদানের ৬মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতেন। আর আমরা!!
এক ঈদ আসতে না আসতেই আরেক ঈদের জন্য আমাদের প্ল্যান শুরু হয়ে যায়।ঈদের দুই মাস আগে থেকেই শুরু হয় ঈদ প্রিপারেশন।রমাদানের জন্য আমরা কতটুকু অপেক্ষা করি যেভাবে আমরা ঈদের জন্য করি?রমাদানের জন্য আমরা কেমন প্রস্তুতি নেই যেভাবে ঈদের জন্য নেই?
কা‘ব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন,
রাসূলুল্লাহ (সা) একদা মিম্বরে উঠার সময় তিনি সিড়িতে তিনবার আমীন বললেন। সাহাবীগণ এর কারণ জানতে চাইলে উত্তরে রাসূলুল্লাহ (সা) বললেন,
“আমি যখন প্রথম সিড়িতে পা দিলাম, তখন জিবরীল (আ) বললেন,"ধ্বংস হোক সে ব্যক্তি যে, রমাদানের রোযা পেল কিন্তু সে রোযা রেখে জীবনের গুণাহসমূহ মাফ করাতে পারেনি।"
আমি বললাম, আমীন।"
[সহীহ বুখারী]
(পুরো হাদীসটি উল্লেখ করি নি)

হে আল্লাহ! আমাদের আরেকবার নিজের গুণাহগুলো থেকে রেহাই পাওয়ার সুযোগ করে দিন এবং আমাদেরকে মু'মিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।আমীন।
No comments:
Post a Comment