Saturday, May 9, 2015

সিজদাহর যথাযথ নিয়ম ও বিধানঃ




সিজদাহর যথাযথ নিয়ম ও বিধানঃ
"সিজদাহ" সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকের এই "সিজদাহ" ঠিকমত হয় না।
তাই সকলের উচিৎ সিজদাহর নিয়ম ও বিধান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা।
*****
সিজদাহর সময় দুই বাহু পার্শ্বদেশ থেকে পৃথক রাখাঃ
আবদুল্লাহ ইবনু মালিক (রহঃ) যিনি ইবনু বুহাইনা (রাঃ) তাঁর থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন উভয় হাত এরূপ করতেন যে, তাঁর উভয় বগলের শ্রুভ্রতা প্রকাশ হয়ে পড়ত। (সহিহ বুখারী, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৭৭০)
*****
অনেকে রুকূ ও সিজদা পূর্রুণপে আদায় করেনা, এবং রুকু থেকে ঠিকমত সোজা হয়ে দাঁড়ায় না এবং দুই সিজদাহর মাঝখানে ঠিকমত বসে না।
মুহাম্মদ ইবনু আবদুর রহীম (রহঃ) বারাআ (রাঃ) সূত্রে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিজদা ও রুকূ’ এবং দু’ সিজদার মধ্যে বসা প্রায় সমান হতো। (সহিহ বুখারী, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৭৮২)
হুযায়ফা (রাঃ) থেকে বর্ণিত, তিনি এক ব্যাক্তিকে দেখলেন, সে রুকূ’ও সিজদা পূর্রুণপে আদায় করছে না। সে যখন তার সালাত শেষ করল, তখন হুযায়ফা (রাঃ) তাকে বললেন, তুমি তো সালাত আদায় করনি। আবূ ওয়াইল (রহঃ) বলেন, আমার মনে হয়, তিনি এও বলেছিলেন যে, এভাবে সালাত আদায় করে তুমি যদি মারা যাও, তা হলে তুমি মুহাম্মদ (সাঃ) এর তরীকা থেকে বিচ্যুত হয়ে মারা যাবে। (সহিহ বুখারী, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৭৭১)
*****
ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ আমি সাতটি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য আদিষ্ট হয়েছি। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন, আর দু’ হাত, দু’ হাঁটু, দু’ পায়ের আঙ্গুলসমূহ দ্বারা। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহিহ বুখারী, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৭৭৫)
উল্লেখ্য যে- অনেক পুরুষকে দেখা যায় সালাতের সময় প্যান্ট গুটিয়ে টাখনুর উপরে করে। এটি নিষেধ, বরং ঐ প্যান্ট কেটে টাখনুর উপর পর্যন্ত করতে হবে, এবং এটি শুধু সালাতের ক্ষেত্রে নয় বরং সর্বদা। নইলে পরিণাম জাহান্নাম।।
*****
অনেকেই সিজদাহর সময় দুই হাত কুকুরের মত বিছিয়ে দেয়, বিশেষ করে মহিলারা, এটি ঠিক নয়।
আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সিজদায় (অঙ্গ প্রত্যঙ্গের) সামঞ্জস্য রক্ষা কর এবং তোমাদের মধ্যে কেউ যেন দু’হাত বিছিয়ে না দেয় যেমন কুকুর বিছিয়ে দেয়। (সহিহ বুখারী, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৭৮৪)
*****
আবূ হুমাইদ সায়ীদী (রাঃ) বলেন আমি রাসুল (সাঃ)-কে দেখেছি সালাত শুরু কালে তিনি তাকবীর বলে দু’হাত কাঁধ বরাবর উঠাতেন। আর যখন রুকূ’ করতেন তখন দু’ হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরতেন এবং পিঠ সমান করে রাখতেন। তারপর রুকূ’ থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াতেন যাতে মেরুদন্ডের হাড়গুলো স্ব-স্ব স্থানে ফিরে আসত। এরপর যখন সিজদা করতেন তখন দু’ হাত সম্পূর্ণভাবে মাটির উপর বিছিয়ে দিতেন না, আবার গুটিয়েও রাখতেন না। এবং তাঁর উভয় পায়ের আঙ্গুলীর মাথা কেবলামুখী করে দিতেন এবং যখন শেষ রাকাআতে বসতেন তখন বাঁ পা এগিয়ে দিয়ে ডান পা খাড়া করে নিতম্বের উপর বসতেন। (সহিহ বুখারী, ২য় খন্ড, আযান অধ্যায়, হাদিস নং- ৭৯০)
উল্লেখ্য যেঃ নারী-পুরুষ একই বিধান!!!!!!

No comments:

Post a Comment