Thursday, May 14, 2015

ভূমিকম্পকালীন আমল




ভূমিকম্পকালীন আমল
যখন কোথাও ভূমিকম্প সংগঠিত হয় অথবা সূর্যগ্রহণ হয়, ঝড়ো বাতাস বা বন্যা হয়, তখন মানুষদের উচিত মহান আল্লাহর নিকট অতি দ্রুত তওবা করা, তার নিকট নিরাপত্তার জন্য দোয়া করা এবং মহান আল্লাহকে অধিকহারে স্মরণ করা এবং ক্ষমা প্রার্থনা করা।
এ ক্ষেত্রে রাসূল (সা.) নির্দেশে দিয়ে বলেছেন, “দ্রুততার সাথে মহান আল্লাহর জিকির (স্মরণ) কর, তার নিকট তওবা (ক্ষমা প্রার্থনা) কর।” (বুখারী ২/৩০ এবং মুসলিম ২/৬২৮)
ফলে নবীজীর (সা.) সুন্নাত অনুযায়ী ভূমিকম্পের সময় আমাদের জন্য আমল হচ্ছে আল্লাহর জিকির ও তওবা, কুরআন তেলাওয়াত বা দোয়া পড়া।
তওবার দোয়া
১. আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহুওয়াল হাইয়ুল ক্বাইয়ূমু ওয়া আতূবু ইলাইহি’
অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি (বা তওবা করছি)।
২. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোয়াললিমীন
অর্থ: হে আল্লাহ! তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি মহা পবিত্র। নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যখন কোন মুসলিম কোন সমস্যায় এই দো‘আর মাধ্যমে তার পালনকর্তাকে আহবান করে, যা ইউনুস মাছের পেটে গিয়ে করেছিলেন, তখন আল্লাহ তার আহবানে সাড়া দেন।
৩. রাবিবগফিরলী ওয়া তুব ‘আলাইয়া, ইন্নাকা আনতাত তাউওয়া-বুর রহীম
অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর ও আমার তওবা কবুল কর। নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান।
ভূমিকম্প বা যে কোন আকস্মিক বিপদে
১. ইন্না লিল্লাহ পড়নু
পবিত্র কুরআন শরীফের সূরা বাকারার ১৫৫-১৫৭ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা মানুষকে জানিয়ে দিয়েছেন তিনি তাদের কী দিয়ে পরীক্ষা করবেন এবং এই পরীক্ষার সময় মানুষকে কী বলতে হবে।
আয়াতগুলোতে আল্লাহ বলেন, “আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জান-মাল ও ফল-ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যারা, নিজেদের বিপদ-মুসিবতের সময় বলে ‘ইন্না লিল্লাহি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন ‘নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা আল্লাহরই দিকে প্রত্যাবর্তনকারী’, তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।”
২. ‘ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ূমু বিরাহমাতিকা আস্তাগীছ পড়ুন
ভূমিকম্পের বিপদের সময় পড়ুন ‘ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীছ’ (হে চিরঞ্জীব! হে বিশ্বচরাচরের ধারক! আমি আপনার রহমতের আশ্রয় প্রার্থনা করছি)।
আনাস বিন মালেক (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) যখন কোন দুঃখ বা সংকটের সম্মুখীন হতেন, তখন এই দোয়াটি পড়তেন।
৩. লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন
ভূমিকম্প বা যে কোন আকস্মিক বিপদে পড়ুন, “লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো ইলাহা বা প্রভু নেই।
এর সাথে মিলিয়ে ২ নম্বর দোয়াটিও পড়া যেতে পারে।
অথবা “আল্লাহুম্মা হাওয়া লাইনা অলা ‘আলাইনা (হে আল্লাহ! আমাদের থেকে ফিরিয়ে নাও। আমাদের উপর দিয়ো না) দোয়াটি পড়া উত্তম।
৪. আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন যাওয়ালি… পড়ুন
আল্লাহুম্মা ইন্নী আ‘ঊযুবিকা মিন যাওয়ালি নি‘মাতিকা ওয়া তাহাউউলি ‘আ-ফিয়াতিকা ওয়া ফুজাআতি নিক্বমাতিকা ওয়া জামী‘ই সাখাত্বিকা’
অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমার থেকে আপনার নেয়ামত চলে যাওয়া হ’তে, আপনার দেওয়া সুস্থতার পরিবর্তন হ’তে, আপনার শাস্তির আকস্মিক আক্রমণ হ’তে এবং আপনার যাবতীয় অসন্তুষ্টি হ’তে।
৫. আল্লাহ আল্লাহ রাব্বী লা উশরিকু বিহী পড়ুন
আমাদের জীবনে শেষমুহূর্ত কোনটি আমরা জানি না। কিন্তু হায়াত থাকতে যেন এই কথা বলে যেতে পারি যে আমরা মুশরিক ছিলাম না। আল্লাহ সব গোনাহ মাফ করবেন, কিন্তু শেরেকির গোনাহ মাফ করবেন না।
তাই বিপদের সময় এই দোয়াও পড়ুন: আল্লাহ আল্লাহ রাববী লা উশরিকু বিহী শাইয়ান
অর্থ: আল্লাহ আল্লাহ আমার প্রতিপালক! আমি তার সাথে কোন কিছুকে শরীক করি না।
৬. আকবার লা ইলাহা ইল্লাল্লাহু
সাধারণতঃ দুনিয়ার সব দেশের সাধারণ মুসলমানরাই যেকোনো পরিস্থিতি বুকে সাহস রাখতে এই তসবিহটি উচ্চস্বরে পড়ে থাকেন। কাজেই ভূমিকম্পের সময় আপনিও পড়ুন: আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ

No comments:

Post a Comment