Monday, June 1, 2015

যে সকল ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস না করলে মুসলিম হওয়া যায় না।





যে সকল ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস না করলে মুসলিম হওয়া যায় না।
-------------------------------------------------
প্রকৃত মুসলিম হওয়ার জন্য তিনটি ক্ষেত্রে আল্লাহকে এক বলে বিশ্বাস করা আবশ্যক। (১) (তাওহীদুর রুবূবিয়াহ) তথা রব হিসাবে আল্লাহকে এক মানা (২) (তাওহীদুল উলূহিয়াহ/ইবাদত) তথা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক মানা ও
( ৩) (তাওহীদুল আসমা ওয়াছ ছিফাত) তথা আল্লাহর নাম সমূহ ও গুণাবলীর ক্ষেত্রে তাঁকে এক মানা। কেউ উল্লিখিত তিনটি ক্ষেত্রের কোন একটিতে আল্লাহকে এক না মানলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কাফিররা শুধুমাত্র প্রথম ক্ষেত্রে (রুবূবিয়াহ) আল্লাহকে এক বলে বিশ্বাস করে। কিন্তু দ্বিতীয় (ইবাদত) ও তৃতীয় ক্ষেত্রে (আসমা ওয়াছ ছিফাত) আল্লাহকে এক বলে বিশ্বাস করে না। তাই তারা কাফির ও জাহান্নামী। নিম্নে উল্লিখিত তিন প্রকার তাওহীদ সম্পর্কে আলোচনা করা হ’ল।
(১) (তাওহীদুর রুবূবিয়াহ) : এটা হল ‘আল্লাহকে সব কিছুর সৃষ্টিকর্তা, মালিক এবং নিয়ন্ত্রক হিসাবে বিশ্বাস করা’। যেমন-
(ক) তথা সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে এক মানা : অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কোন সৃষ্টিকর্তা নেই। বরং তিনিই সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন,
‘তিনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। তিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা। অতএব তোমরা তার ইবাদত কর। তিনি সকল বস্ত্তর তত্ত্বাবধায়ক’ (আন‘আম ৬/১০২)। তিনি অন্যত্র বলেন,ُ ‘সাবধান! সৃষ্টি ও আদেশের মালিক কেবল আল্লাহ’
(সূরা আ‘রাফ ৫৪)। তিনি অন্যত্র বলেন,
‘হে মানুষ! তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর। আল্লাহ ব্যতীত কি কোন স্রষ্টা আছে, যে তোমাদেরকে আকাশমন্ডলী ও পৃথিবী হ’তে রিযিক দান করে? তিনি ব্যতীত (সত্য) কোন ইলাহ নেই। সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হচ্ছ’?
(সূরা ফাতির ৩)।
কারো মনে প্রশ্নের উদয় হ’তে পারে, যুগে যুগে মানুষ মোটর সাইকেল, বাস, ট্রাক, বিমান, রকেট ইত্যাদি তৈরী করেছে। ভবিষ্যতে আরো আশ্চর্যজনক অনেক কিছুই তৈরী করবে। তাহ’লে কি মানুষকে দুনিয়াবী এ সকল বস্ত্তর সৃষ্টিকর্তা বলা যায় না? উত্তরে বলা যায়, মানুষ মূলতঃ সৃষ্টিকর্তা নয়। সে আল্লাহর সৃষ্ট বস্ত্তকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করে। সে উদ্ভাবক মাত্র। প্রকৃত স্রষ্টা আল্লাহ। আর এই নতুন নতুন আবিষ্কারের জ্ঞানও আল্লাহ প্রদত্ত।

No comments:

Post a Comment